ওয়েব ডেস্ক
ফের বিজেপির সমালোচনার মুখে সক্রিয় রাজনীতিতে নবাগতা প্রিয়াঙ্কা গাঁধী। এদিন বিহারের পর্যটন মন্ত্রী প্রমোদ কুমার প্রিয়াঙ্কার রাজনৈতিক অনভিজ্ঞতাকে কটাক্ষ করে বলেন, প্রিয়াঙ্কা এখনও শিশু। নরেন্দ্র মোদীকে টক্কর দিতে কংগ্রেসের সনিয়া গাঁধীকে মাঠে নামানো উচিত বলে মন্তব্য করেন প্রমোদ কুমার। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিহারের আরেক মন্ত্রী প্রিয়াঙ্কার সমালোচনায় বলেন, তিনি সুন্দরী কিন্তু তাঁর আর কোনও গুণ নেই। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী প্রিয়াঙ্কাকে পূর্ব উত্তর প্রদেশের সভাপতি ঘোষণা করার রর থেকেই সমালোচনায় মুখর বিজেপি। নানা কটাক্ষ ও মন্তব্যের মাধ্যমে প্রিয়াঙ্কার ওপর ‘সাইকলোজিকাল প্রেশার’ বজায় রাখছে বিজেপি। এখনও পর্যন্ত সব সমালোচনাই চুপ করে শুনেছেন প্রিয়াঙ্কা গাঁধী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news