Breaking News
Home / TRENDING / মোট ১৪টি রাজ্যে ভোট লড়বে তৃণমূল: ডেরেক

মোট ১৪টি রাজ্যে ভোট লড়বে তৃণমূল: ডেরেক

নীল রায়

সারা দেশের মোট ১৪ টি রাজ্যের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। রবিবার ভুবনেশ্বরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে এমনটাই বললেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। এদিন ভুবনেশ্বরের রবিন শ কলেজের ১৫০ তম বার্ষিকী উপলক্ষে হাজির হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এরপর ওড়িশায় তৃণমূল কংগ্রেসের ভুবনেশ্বরের পার্টি অফিসে যান তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রায় আধ ঘণ্টার সাংবাদিক সম্মেলন করেন ডেরেক। এক প্রশ্নের উত্তরে ডেরেক বলেন আমরা আগামি লোকসভা নির্বাচনে মোট ১৪টি রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করব। তবে কোন কোন রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে কিছু জানাতে চাননি তিনি। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে বলেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সম্মিলিত তৃণমূল কংগ্রেস পরিবার মিলে এই পরিকল্পনা বাস্তবায়িত করবে। কিভাবে মোদী সরকারকে দেশের ক্ষমতা থেকে সরানো যায় সেই লক্ষ্যেই তাদের লড়াই বলে জানিয়েছেন এই কুইজ মাস্টার রাজনীতিক। প্রসঙ্গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, ত্রিপুরা ও ঝাড়খণ্ডের বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের দু একটি আসন ছাড়া সবেতেই জামানত বাজেয়াপ্ত হয়েছিল তৃণমূল প্রার্থীদের। তখন অবশ্য মমতার সঙ্গে দলের এইসব বিষয় গুলি দেখতেন তৎকালীন সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়। কিন্তু বর্তমানে তিনি বিজেপি শিবিরে গিয়ে তাদের হয়ে বাংলার ভোটের ছক কষছেন। ডেরেক ও ব্রায়েন বলেন,” তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় রাজনৈতিক দল তাই সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি রেখেই তারা রাজনীতি করেন সেই লক্ষ্যে চৌদ্দটি রাজ্যে প্রার্থী দেব।” ওড়িশাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়া নিশ্চিত বলে জানিয়েছেন তিনি। তবে কটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে সে বিষয়ে কিছু জানাতে চাননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *