ওয়েব ডেস্ক:
মহাগটবন্ধন হয়ে গেল ‘মসকাগটবন্ধন’। লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোটকে এভাবেই কটাক্ষ করল গুজরাতের স্বনামধন্য দুগ্ধ প্রক্রিয়াকরণ সংস্থা আমুল।
সকলের জানা, যে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর আমুল গার্লকে দিয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে কার্টুন বানিয়ে থাকে আমুল। তেমনই এক কার্টুনে নাখুশ বিরোধী শিবির। যে কার্টুনে ‘মহাগটবন্ধন’-কে বলা হয়েছে ‘মসকাগটবন্ধন’। যার বিরোধিতায় টুইটারে সরব হয়েছেন সপা নেতা অখিলেশ যাদব।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সপা-বসপা জোটের সঙ্গে নেই কংগ্রেস। তবে ১৯ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে যোগ দিয়েছিলেন অখিলেশ যাদব, সপা-কংগ্রেসের প্রতিনিধি, তেজস্বী যাদব সহ একঝাঁক বিরোধী নেতা। সবার লক্ষ্য ২০১৯-এর নির্বাচনে বিজেপিকে কেন্দ্র থেকে উত্খাত করা। সেই মহাজোটকেই ব্যঙ্গ করল আমুলের কার্টুন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news