Breaking News
Home / TRENDING / ক্লাবগুলিকে রাজনৈতিক আখড়া বানাতেই মুক্তহস্তে দান মমতার: দিলীপ

ক্লাবগুলিকে রাজনৈতিক আখড়া বানাতেই মুক্তহস্তে দান মমতার: দিলীপ

নীল বণিক:

রাজনৈতিক আখড়া তৈরি করতেই ক্লাবগুলিকে মুক্তহস্তে দান করলেন মমতা। সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে বসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সিপিএমও একসময় ক্লাবগুলিকে অর্থ দান করে ভোটের কাজে ব্যবহার করত। বামেদের দেখানো পথেই হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানান বিজেপির রাজ্য সভাপতি।

মুখ্যমন্ত্রীর দান খয়রাতি নিয়ে প্রশ্ন তুলে দিলীপ বলেন, ক্লাবগুলির সমাজে কী অবদান আছে? প্রতিবছর ক্লাবগুলি টাকা পাচ্ছে। তারপরে ফুটবল, দাবা কবাডির মতোর খেলার কী উন্নতি হয়েছে— রাজ্য সরকারের কাছে তথ্য আছে? জানতে চান দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী বাংলার খেলাধুলার উন্নতি চাইলে সাইয়ের মতো পরিকাঠামো তৈরি করুক রাজ্য, সেখানে সারা বছর বাংলার ছেলেমেয়েদের তৈরি করুক রাজ্য সরকার। তাহলেই বাংলার ক্রীড়া ব্যবস্থায় প্রকৃত উন্নয়ন হবে বলে জানান দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *