ওয়েব ডেস্ক:
গুরুতর অসুস্থ গৌতম দেব। সিপিসিপিআইএম নেতাকে সোমবার বিকেলে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে খবর, কিছুদিন আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন গৌতমবাবু। সোমবার দুপুরে ফের অসুস্থ বোধ করেন। শারীরিক ভারসাম্য হারিয়ে পড়ে যান। পায়ে ও কোমরে চোট লাগে। এরপরই পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিত্সা চলছে তাঁর। এক্স রে রিপোর্টে অবশ্য দেখা গেছে যে তাঁর পায়ে বা কোমরে চিড় ধরেনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই স্নায়ুর জটিল অসুখে ভুগছেন গৌতম দেব। একাধিক অস্ত্রোপচারও হয়েছে। অসুস্থতা উপেক্ষা করে দলের কাজে সক্রিয় থেকেছেন। রাজ্যের বাম সমর্থকদের এখনও তাতিয়ে তোলে তাঁর ভোকাল টনিক। রাজনৈতিক মহলের বক্তব্য, ৩ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের আগে তাঁর অসুস্থতা চিন্তা বাড়াবে দলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news