Breaking News
Home / TRENDING / ক্লাবগুলো অনুদান নিতে ভয় পাচ্ছে আজকাল, জানালেন মুখ্যমন্ত্রী

ক্লাবগুলো অনুদান নিতে ভয় পাচ্ছে আজকাল, জানালেন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক:

মুখ্যমন্ত্রীর মতে আজকাল অনুদান নিতে ভয় পাচ্ছে রাজ্যের ক্লাবগুলি। সিবিআইয়ের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, অনুদান নিলেই কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে।

আজ রাজ্যের ক্রিড়া সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি ভাবছেন রাজ্য তথা দেশের ক্রিড়ার উন্নতি নিয়ে। জানান, তিনি কী কী করতে চলেছেন খেলায়াড়দের পাশে দাঁড়াতে। এবং একই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানান। বলেন, শুধু ট্যুইট করে শুভেচ্ছা জানালেই খেলোয়ারদের পাশে দাঁড়ানো হয় না।

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দুঃস্থ খেলোয়াড়দের এবার থেকে পেনশানের ব্যবস্থা করবে রাজ্য। পাশাপাশি জানিয়ে দেন, ক্রীড়াক্ষেত্রে বিভেদের রাজনীতি চালাচ্ছে কেন্দ্র। টেনে আনেন ব্যক্তিক্ষেত্রে নজরদারির প্রসঙ্গে৷ আরও বলেন, এখন মানুষের অধিকার নিরাপদ নয়।

এদিন নাম না করে সিবিআই–ইডির তল্লাশি নিয়ে কেন্দ্রের অবস্থানকে তুলোধনা করতেও ভোলেননি মুখ্যমন্ত্রী৷ বলেন, আগে অনেক কোম্পানি বিভিন্ন ক্লাবকে অর্থ সাহায্যের জন্য এগিয়ে আসত। কিন্তু সেগুলিতে এখন কেন্দ্রীয় সংস্থা তল্লাশির চালাচ্ছে৷ চোখ রাঙাচ্ছে৷ ভয়ে সাহায্য করার ভাবনা থেকে পিছিয়ে যাচ্ছে সংস্থাগুলি। অথচ ক্লাবগুলি স্পনসরশিপের টাকাতেই চলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *