Breaking News
Home / TRENDING / শহরে পাকিস্তানী প্রতারণা চক্রের হদিশ, জেনে নিন ক্লিক করে

শহরে পাকিস্তানী প্রতারণা চক্রের হদিশ, জেনে নিন ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা

শহরে আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ মিলল ৷ পাকিস্তান থেকে একদল প্রতারক এই চক্র চালাচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে সিআইডির হাতে উঠে এসেছে এমনই তথ্য ৷লটারি প্রতারণাকাণ্ডে চিনারপার্ক থেকে ধৃত রাজেশ ঘোষ ও বিধান কীর্তনিয়াকে জেরা করে রীতিমতো স্তম্ভিত তদন্তকারীরা। ধৃতরা জেরায় জানিয়েছে, পাকিস্তানি এজেন্ট মারফত এই প্রতারণার ব্যবসায় তাদের হাতেখড়ি। দিল্লি ও পশ্চিমবঙ্গই টার্গেট। গত নভেম্বর মাসেই এই ব্যাপারে প্রথম সূত্র পায় সিআইডি। গোলাবাড়ি থানা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এটিএম প্রতারণা মামলায় দিল্লি থেকে ওমর নামে একজনকে গ্রেফতার করে পুলিস। কলকাতাসহ ভারতের সমস্ত রাজ্যেই জাল বিছিয়ে রয়েছে এই প্রতারকেরা ৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই রাজ্যে প্রায় ১ হাজার জন প্রতারণার শিকার হয়েছেন ৷ তদন্তকারীরা জানিয়েছেন, নিউটাউনের একটি অফিস ভাড়া করে চালানো হত এই প্রতারণাচক্র৷ এই প্রতারণাচক্রের সঙ্গে কারা যুক্ত ছিল এবং কিভাবে সেই টাকা দুবাই মারফত পাকিস্তানে পৌঁছে যেত, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে ধৃতদের জেরা করছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *