ওয়েব ডেস্ক:
লখনউ থেকে ৩০০০ কিলোমিটার দূরে ভেঙে পড়ল যুদ্ধবিমান জাগুয়ার। সূত্রের খবর উত্তরপ্রদেশের কুশীনগরের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিমানের পাইলট অবশ্য বিমান ধ্বংসের আগে বিমান থেকে বেরিয়ে আসেন। ফলে প্রাণহানী ঘটেনি।

জানা গিয়েছে, এদিন সকালে ট্রেনিং মিশনে গোরখপুর এয়ারবেস থেকে ওড়ে ভারতীয় বাহিনীর বিমানটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারান পাইলট। তবে তিনি জনবহুল জনবহুল এলাকা থেকে বিমানটিকে সরিয়ে আনতে সমর্থ হন। ফলে গ্রামবাসীদের কোনও ক্ষতি হয়নি।
এই নিয়ে এক বছরে দুটি জাগুয়ার বিমান ভেঙে পড়ল। গতবারের দুর্ঘটনাতেও প্রাণে বেঁচে যান পাইলট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news