Breaking News
Home / TRENDING / কাঁথিতেও অমিত শাহের সভা নিয়ে অনিশ্চয়তা

কাঁথিতেও অমিত শাহের সভা নিয়ে অনিশ্চয়তা

নীল বণিক

কাঁথিতেও অমিত শাহের সভা নিয়ে ঘোর অনিশ্চয়তা। শুভেন্দু অধিকারীর গড়ে সভা করে দলের সর্বভারতীয় সভাপতি রাজ্যে নির্বাচনী ঝড় তুলতে চেয়েছিল। সেই ঝড় থামাতে অমিত শাহের সভা বাতিল করতে উঠেপড়ে লেগেছে রাজ্যের শাসক দল। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারী পূর্বমেদিনীপুরের কাঁথিতে সভা করার কথা ছিল বিজেপির। অমিত শাহের সভার জন্য সারা কাঁথি জুড়ে ময়দান খুঁজে পায়নি বিজেপি। কাঁথি শহর ছাড়াও পূর্বমেদিনীপুরের পুরো ব্লকে একটিও ময়দান পাওয়া নি। তারপর রাজ্য বিজেপি নেতারা মালদার রণকৌশল নেয়। কাঁথি রেলস্টেশান সংলগ্ন একটি চাষের জমি অমিত শাহের সভার জন্য ঠিক করে রাজ্য বিজেপি। মাঠ না পেয়ে চলতি মাসে মালদায় চাষের জমিতেই শেষ পর্যন্ত অমিত শাহের সভা করেছিল বিজেপি। সেইধারা কাঁথিতেও নিয়েছিল বিজেপি। মোট ১৫ জন কৃষককে ক্ষতিপূরণ দিয়ে পাঁচ বিঘের কাছাকাছি একটি জমি নিয়েছিল স্থানীয় বিজেপি কর্মীরা। কিন্তুু রবিবার রাত থেকেই চিত্রটা বদলাতে শুরু করে। ১৫ জন কৃষকের মধ্যে ৯ জন কৃষক জমি দিতে অস্বিকার করে। রাজ্য বিজেপির অভিযোগ শাসক দলের চাপেই স্থানীয় কৃষকরা জমি দিতে অস্বিকার করছে। যদিও সোমবার সকালে অবস্থা ফের বদলায়। ৯ জনের ভিতর ৪ জন বিজেপিকে জমি দিতে ফের রাজি হয়। বাদবাকি কৃষকদের সঙ্গে আলোচনা করে সভার জন্য জমি নিতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *