Breaking News
Home / হেড লাইন্স (page 529)

হেড লাইন্স

ভোটের আগেই বিজেপির বুথ সভাপতি খুন গোপীবল্লভপুরে, অভিযুক্ত তৃণমূল

ওয়েব ডেস্ক: ভোটের আগের রাতে বিজেপি কর্মী খুন গোপীবল্লভপুরে। পিটিয়ে খুন করা হয় ওই গেরুয়া সমর্থককে। ঘটনায় উত্তপ্ত ঝাড়গ্রামের গোপীবল্লভপুর। নিহত বিজেপি কর্মীর নাম রামিন সিং। তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজ ৭ রাজ্যের ৫৯ …

আরও পড়ুন »

কেশপুরে তৃণমূলের বিক্ষোভ, আহত ভারতী ঘোষ, রিপোর্ট তলব কমিশনের

ওয়েব ডেস্ক: বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ঘিরে উত্তেজনা কেশপুরে। এদিন সকাল সকাল ভারতী ঘোষ বুথে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। এই নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধে। বুথ চত্বরেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ঘটনায় পায়ে চোট পান ভারতী ঘোষ। পাশাপাশি এই বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ …

আরও পড়ুন »

সাত সকালে বোমাবাজি ঘাটালে, বিভিন্ন কেন্দ্রে বিকল ইভিএম

নিজস্ব সংবাদদাতা: ভোটের শুরুতেই বোমাবাজি। যার জেরে ঘাটালের ২০৬ নং বুথ শিবশক্তি হাইস্কুলে ভোটগ্রহণ পর্ব বন্ধ হয়ে গিয়েছে। এলাকায় উত্তেজনা। আতঙ্কিত ভোটাররা। বিরোধীদের মারধরের খবরও মিলেছে ওই বুথে। অভিযুক্ত তৃণমূল। এদিকে ভোট শুরু হতেই বিভিন্ন কেন্দ্রের একাধিক ইভিএম জট দেখা দিল। বিকল বাঁকুড়ার জয়পুর হিজলডিহার ১৬৭ ও ১৬৮ নম্বর বুথের …

আরও পড়ুন »

ভিকুর পর বাগানে আবারও স্প্যানিশ চমক, জানুন ক্লিক করে

প্রসেনজিৎ মাহাতো: মোহনবাগানের নতুন কোচ হোসে অ্যান্টনিও ভিকুনার পর আবারও স্প্যানিশ চমক। নতুন কোচ এবার বাগানে এবারে স্প্যানিশ বিদেশি ফুটবলার আসতে চলেছে। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে,ইস্টবেঙ্গলের হাওয়া এবার বাগানে। সেই পথ অনুসরণ করেই স্প্যানিশ কোচের পর স্প্যানিশ বিদেশি রিক্রুট করবে বাগান। খুব একটা পরিচিত নাম নয়। তবে, সেই সমস্ত …

আরও পড়ুন »

মারা গেলেন জাতীয় ফুটবলার, জানুন ক্লিক করে

প্রসেনজিৎ মাহাতো: চলে গেলেন প্রাক্তন জাতীয় ফুটবলার ডি নটরাজ। ৭৮ বছর বয়সে মারা গেলেন। ১৯৭০ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। প্রায় এক দশক সময় পর্যন্ত জাতীয় দলে খেলেছেন, দলের সহ–অধিনায়কও হয়েছিলেন। বৃহস্পতিবার কোলারে মারা যান নটরাজ। মাইসোর রাজ্যের হয়ে ১৯৬৮ সালে সন্তোষ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে …

আরও পড়ুন »

‘কোনও পেন ড্রাইভ নেই, মিথ্যে বলছেন মমতা’, চ্যালেঞ্জ মুকুলের

ওয়েব ডেস্ক: “কোনও পেন ড্রাইভই নেই, মিথ্যে বলছেন মমতা”, দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের হয়ে প্রচার এসে একথাই  বললেন মুকুল রায়। প্রসঙ্গত, গত ৯ মে বাঁকুড়াতে সভা করতে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁর কাছে একটি পেন ড্রাইভ আছে, যা প্রকাশ্যে আনলে বিজেপি চাপে পড়ে যাবে। মুখ্যমন্ত্রীর এই কথা মিথ্যে বলে …

আরও পড়ুন »

কাল ভোট, আজ প্রবল গরমে অসুস্থ দুই ভোটকর্মী সহ এক প্রিসাইডিং অফিসার

ওয়েব ডেস্ক: কাল ষষ্ঠ দফা ভোট। আজ প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন ২ ভোটকর্মী সহ এক প্রিসাইডিং অফিসার। এদের মধ্যে ডিআরডিসি কেন্দ্রে ইভিএম নিতে এসে অসুস্থ হয়ে পড়েন এক ভোটকর্মী ও এক প্রিসাইডিং অফিসার। অন্যদিকে, প্রশিক্ষণ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন আরেক ভোটকর্মী। প্রসঙ্গত, রবিবার রাজ্যের ৬ কেন্দ্র তমলুক, কাঁথি,  …

আরও পড়ুন »

ঝলসে দেওয়া গরম, মাও এলাকায় ভোট, ষষ্ঠ দফায় চ্যালেঞ্জের মুখে কমিশন

নিজস্ব সংবাদদাতা: একদিকে ঝলসে দেওয়া গরম, তদুপরি মাও এলাকায় ভোট, ষষ্ঠ দফায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে কমিশন। এদিকে সূর্যদেবের তীব্র ‘রাগে’ হাসফাঁস অবস্থা, তার মধ্যে ভোটের গরম। সত্যি বলতে, আগামীকালকের ভোটপর্ব নিয়ে রীতিমতো চিন্তিত নির্বাচন কমিশন। অন্যতম কারণ এবারে ভোটগ্রহণ হবে মাও অধ্যুষিত এলাকাগুলিতেও। এছাড়া সাধারণ স্পর্শকাতর বুথ তো রয়েছেই। কমিশন …

আরও পড়ুন »

তিন তালাকে নুসরতের না, বসিরহাটে মমতা বললেন, দলের ‘নীতি’ মেনেই কাজ করবে

নীল রায়: বসিরহাটের তৃণমূল প্রার্থী হওয়ার পর বৈদ্যুতিন মাধ্যমের সাক্ষাৎকার দিতে গিয়ে তিন তালাক নিয়ে নিজের মনোভাব খোলাখুলি জানিয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান। যেখানে তিনি ব্যক্তিগতভাবে তিন তালাককে সমর্থন করেন না বলেই জানিয়েছিলেন। কিন্তু দলগতভাবে তৃণমূলের অবস্থান ঠিক এর বিপরীতে। তাই শনিবার হাড়োয়া বিধানসভায় প্রচারে এসে নিজের বক্তৃতা শেষে নুসরাত জাহানকে …

আরও পড়ুন »

ভোট লুঠ করতে পুরুলিয়ায় অভিষেক, কমিশনে অভিযোগ কংগ্রেসের

ওয়েব ডেস্ক: ভোট লুঠ করতে পুরুলিয়ায় অভিষেক, কমিশনে অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন, পুরুলিয়ায় কেন বসে রয়েছেন যুব তৃণমূল সভাপতি? তাঁদের দাবি, অবিলম্বে তাঁকে জেলাছাড়া করা হোক। এদিন রাজ্য কংগ্রেস কমিশনে অভিযোগ করে, পঞ্চায়েত নির্বাচনের ধাঁচে ভোটে কারচুপি করতেই আসলে জেলায় ঘাঁটি গেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রবিবার পুরুলিয়ায় ভোট। তার আগে …

আরও পড়ুন »

ভাইপোকে জেতাতে মরিয়া পিসি, অভিযোগ, ডায়মন্ড হারবারে পরিকল্পিত ষড়যন্ত্র বিরোধীদের বিরুদ্ধে

নীল রায়: ভাইপোকে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন পিসি! ফলস্বরূপ ডায়মন্ড হারবারে তৃণমূল নেতৃত্বের সঙ্গে অতি তৎপর হয়ে উঠেছে সেখানকার প্রশাসনও, এমনটাই অভিযোগ উঠছে। এলাকার বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সিপিএমের ফুয়াদ হালিম, বিজেপির নীলাঞ্জন‌‌ রায় ও কংগ্রেসের সৌম্য আইচ। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব কোনও পদক্ষেপ না নিলেও, …

আরও পড়ুন »

মাথা কেটে বেরিয়ে গেল ট্রাক চালকের, রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে

নিজস্ব সংবাদদাতা: ট্রাক আর কন্টেনারের সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে। মাথা কেটে বেরিয়ে গেল ট্রাক চালকের। গত রাতের এই ঘটনায় শুক্রবার গভীর রাত থেকেই যানজট তৈরি হয় দ্বিতীয় হুগলি সেতুতে, তা শনিবার সকাল অবধি চলে। সূত্রের খবর, ব্রিজের উপর এসেই ওই লরিটিতে গোলযোগ দেখা দেয়, ফলে চালক সেটি থামিয়ে …

আরও পড়ুন »

পিত্রোদা যা বলেছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে, সাফ জানালেন রাহুল

ওয়েব ডেস্ক: শিখদাঙ্গা নিয়ে পিত্রোদা যা বলছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে, সাফ জানালেন রাহুল গাঁধী। ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসা নিয়ে কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যে রীতিমতো বিরক্ত কংগ্রেস সভাপতি। একটি ফেসবুক পোস্ট করে সেকথা বুঝিয়ে দিলেন রাহুল। প্রসঙ্গত, দু’দিন আগে শিখদাঙ্গা বিষয়ে শ্যাম পিত্রোদা বলেন, ‘হুয়া তো …

আরও পড়ুন »

ভারতের আকাশে করাচি থেকে আসা বিমান, জয়পুরে অবতরণে বাধ্য করল বায়ুসেনা

ওয়েব ডেস্ক: করাচি থেকে ভারতের আকাশপথে ঢুকে পড়ায় একটি বিমানকে জয়পুর নামতে বাধ্য করল বায়ুসেনা। পরে জানা যায়, সেটি জর্জিয়ার একটি পণ্যবাহী বিমান। বিমানটি আসছিল পাকিস্তানের করাচি থেকে। নির্ধারিত আকাশপথ লঙ্ঘন করে জর্জিয়ার পণ্যবাহী বিমান এএন-১২ ঢুকে পড়ে উত্তর গুজরাটে। এরপরই ভারতীয় যুদ্ধবিমান ওই বিমানটিকে তাড়া করে জয়পুর বিমানবন্দরে নামায়। …

আরও পড়ুন »

সাবধান! বেলা বাড়লে শহরেও ‘লু’, বৃষ্টি দূর অস্ত

নিজস্ব সংবাদদাতা: এবার দক্ষিণবঙ্গেও ‘লু’র সতর্কতা। অর্থাৎ শুধু গরমে হাসফাস নয়, কেবল অস্বস্তিকর পরিবেশ নয়, সেই সঙ্গে আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে দুপুরে পথে বেরোলে অসুস্থ হতে পারেন ‘লু’ লেগে। শহর কলকাতার ক্ষেত্রেও এই সতর্কতা জারি হল এদিন। আরও খারাপ খবর, আগামী তিন দিনে বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। তবে ১৪ তারিখ আবহাওয়ার …

আরও পড়ুন »

এবার ভারতীর নামে জামিন অযোগ্য মামলা করল পুলিশ

ওয়েব ডেস্ক: ভারতী ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মমলা করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় এফআইআর দায়ের হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া, হুমকি সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ভারতীর বিরুদ্ধে। যার মধ্যে বেশকিছু জামিন অযোগ্য ধারাও রয়েছে। প্রসঙ্গত, পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে পিংলায় ঘাটালের বিজেপি প্রার্থীর …

আরও পড়ুন »