প্রসেনজিৎ মাহাতো:
চলে গেলেন প্রাক্তন জাতীয় ফুটবলার ডি নটরাজ। ৭৮ বছর বয়সে মারা গেলেন। ১৯৭০ সালে ব্যাঙ্কক এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। প্রায় এক দশক সময় পর্যন্ত জাতীয় দলে খেলেছেন, দলের সহ–অধিনায়কও হয়েছিলেন। বৃহস্পতিবার কোলারে মারা যান নটরাজ। মাইসোর রাজ্যের হয়ে ১৯৬৮ সালে সন্তোষ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে বাংলার বিরুদ্ধে জয়সূচক গোলও করেছিলেন। সন্তোষ দলের অধিনায়ক ছিলেন। নটরাজকে নিয়ে অরুণ ঘোষের কথায়, দক্ষিণ ভারতের ছেলেরা খুব স্বল্পভাষী হয়। নটরাজও তাই ছিল। আমার থেকে অল্প সিনিয়র ছিল। আমাকে খুব পছন্দ করত। ভাল ফুটবলার ছিল। আমি খিদিরপুরে খেলার সময় ও সিআইএলের হয়ে খেলেছিল নটরাজ। ম্যাচটা বেঙ্গালুরুতে হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news