ওয়েব ডেস্ক:
“কোনও পেন ড্রাইভই নেই, মিথ্যে বলছেন মমতা”, দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের হয়ে প্রচার এসে একথাই বললেন মুকুল রায়। প্রসঙ্গত, গত ৯ মে বাঁকুড়াতে সভা করতে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁর কাছে একটি পেন ড্রাইভ আছে, যা প্রকাশ্যে আনলে বিজেপি চাপে পড়ে যাবে। মুখ্যমন্ত্রীর এই কথা মিথ্যে বলে এদিন দাবি করেন মুকুল। তিনি বলেন, সাহস থাকলে প্রকাশ্যে আনা হোক সেই পেন ড্রাইভ। সেখানে অপ্রীতিকর কিছু থাকলে তার দায়িত্ব নেবে দল। তিনি আরও বলেন এই মিথ্যে বলার জন্যে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিৎ মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি এদিন দমদম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শমীক ভট্টাচার্যের প্রচারে জনজোয়ার দেখে যথেষ্টই আশাবাদী বিজেপির শীর্ষ নেতা। মুকুল রায় বলেন, দমদমে শমীকের জয় নিশিত করবে সাধারণ মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news