প্রসেনজিৎ মাহাতো:
মোহনবাগানের নতুন কোচ হোসে অ্যান্টনিও ভিকুনার পর আবারও স্প্যানিশ চমক।
নতুন কোচ এবার বাগানে এবারে স্প্যানিশ বিদেশি ফুটবলার আসতে চলেছে। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে,ইস্টবেঙ্গলের হাওয়া এবার বাগানে। সেই পথ অনুসরণ করেই স্প্যানিশ কোচের পর স্প্যানিশ বিদেশি রিক্রুট করবে বাগান। খুব একটা পরিচিত নাম নয়। তবে, সেই সমস্ত বিদেশিদের ভিকু চেনেন, অনেকে ভিকুর কোচিংয়ের খেলেছেন। বিদেশি আসবে ভিকুর মতামত নিয়ে। বাগানের অন্দরের খবর, এক নয়, একাধিক স্প্যানিশ বিদেশি এলে অবাক হওয়ার কিছু থাকবে না।
শুধু স্প্যানিশ কোচ বা ফুটবলার নয়, ভিকু সঙ্গে করে নিয়ে আসবেন স্প্যানিশ সাপোর্ট স্টাফও। যার ফলে বাগানের দেশীয় সাপোর্ট স্টাফরা বাতিল হতে পারেন।
এবছর আই লিগ খেলবে বাগান। পরের বছর আইএসএলে খেলতেই হবে। তাই এবছরটা হবে তারই ট্রায়াল রান। মোহনবাগান কর্তারাই সাধারণত বিদেশি ঠিক করে থাকেন, কিন্তু এবারে সেরকমটা হবে না। বিদেশি কোচই নিয়ে আসবেন নিজের পছন্দে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news