Breaking News
Home / TRENDING / সাত সকালে বোমাবাজি ঘাটালে, বিভিন্ন কেন্দ্রে বিকল ইভিএম

সাত সকালে বোমাবাজি ঘাটালে, বিভিন্ন কেন্দ্রে বিকল ইভিএম

নিজস্ব সংবাদদাতা:

ভোটের শুরুতেই বোমাবাজি। যার জেরে ঘাটালের ২০৬ নং বুথ শিবশক্তি হাইস্কুলে ভোটগ্রহণ পর্ব বন্ধ হয়ে গিয়েছে। এলাকায় উত্তেজনা। আতঙ্কিত ভোটাররা। বিরোধীদের মারধরের খবরও মিলেছে ওই বুথে। অভিযুক্ত তৃণমূল।

এদিকে ভোট শুরু হতেই বিভিন্ন কেন্দ্রের একাধিক ইভিএম জট দেখা দিল। বিকল বাঁকুড়ার জয়পুর হিজলডিহার ১৬৭ ও ১৬৮ নম্বর বুথের ইভিএম। ছাতনার ৭৪ নম্বর বুথে ইভিএমটিও খারাপ হয়ে গিয়েছে। ফলে সেখানে আপাতত স্থগিত ভোটগ্রহণ। অন্যদিকে গোপীবল্লভপুরের ১০০ নম্বর বুথে, মেদিনীপুরের টাউন স্কুলের ২৫০ নম্বর বুথেও ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ আছে ভোটগ্রহণ।

প্রসঙ্গত আজ ৭ রাজ্যের ৫৯ টি আসনে ভোটগ্রহণ। সকাল থেকে বুথে বুথে উৎসাহী ভোটদাতাদের লাইন। ষষ্ঠ দফায় রাজ্যের ৮ কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে ভোট। কেন্দ্রগুলি হল বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঘাটল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি ও তমলুক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *