ওয়েব ডেস্ক:
করাচি থেকে ভারতের আকাশপথে ঢুকে পড়ায় একটি বিমানকে জয়পুর নামতে বাধ্য করল বায়ুসেনা। পরে জানা যায়, সেটি জর্জিয়ার একটি পণ্যবাহী বিমান। বিমানটি আসছিল পাকিস্তানের করাচি থেকে। নির্ধারিত আকাশপথ লঙ্ঘন করে জর্জিয়ার পণ্যবাহী বিমান এএন-১২ ঢুকে পড়ে উত্তর গুজরাটে। এরপরই ভারতীয় যুদ্ধবিমান ওই বিমানটিকে তাড়া করে জয়পুর বিমানবন্দরে নামায়।
#WATCH: Indian Air Force fighter jets force an Antonov AN-12 heavy cargo plane coming from Pakistani Air space to land at Jaipur airport. Questioning of pilots on. pic.twitter.com/esuGbtu9Tl
— ANI (@ANI) May 10, 2019
জানা গিয়েছে, বিমানটির গতিবিধি লক্ষ্য করে তৎক্ষনাৎ যুদ্ধবিমান পাঠায় বায়ুসেনা। জয়পুরে নামানোর পর চালক ও বিমান কর্মীদের জেরা করা হচ্ছে বলে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news