Breaking News
Home / TRENDING / কাল ভোট, আজ প্রবল গরমে অসুস্থ দুই ভোটকর্মী সহ এক প্রিসাইডিং অফিসার

কাল ভোট, আজ প্রবল গরমে অসুস্থ দুই ভোটকর্মী সহ এক প্রিসাইডিং অফিসার

ওয়েব ডেস্ক:

কাল ষষ্ঠ দফা ভোট। আজ প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন ২ ভোটকর্মী সহ এক প্রিসাইডিং অফিসার। এদের মধ্যে ডিআরডিসি কেন্দ্রে ইভিএম নিতে এসে অসুস্থ হয়ে পড়েন এক ভোটকর্মী ও এক প্রিসাইডিং অফিসার। অন্যদিকে, প্রশিক্ষণ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন আরেক ভোটকর্মী।

প্রসঙ্গত, রবিবার রাজ্যের ৬ কেন্দ্র তমলুক, কাঁথি,  ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও মেদিনীপুরে ভোট। উল্লেখ্য, এই ৬ কেন্দ্রেই বর্তমানে তাপপ্রবাহ চলছে। বেলা গড়াতেই আগুন ঝরাচ্ছে সূর্যদেব। পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাও। সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা মানুষের। এমন পরিস্থিতিতে এদিন বাঁকুড়া খ্রিস্টান কলেজের ডিআরডিসি কেন্দ্রে ইভিএম-ভিভিপ্যাট সংগ্রহ করতে এসে অসুস্থ হয়ে পড়েন একজন ভোটকর্মী। প্রবল গরমে অসুস্থ হন তিনি। প্রাথমিক চিকিত্সার পর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিকে ডিআরডিসি কেন্দ্রে উপযুক্ত চিকিৎসা পরিষেবা না থাকার অভিযোগ তোলেন অসুস্থ ভোটকর্মীর সহকর্মীরা। পূর্ব মেদিনীরপুরের তমলুকেও একই অবস্থা। ভোটের দায়িত্ব নেওয়ার আগেই প্রচণ্ড গরমে কোলাঘাটের কেটিপিপি হাইস্কুল মাঠের ডিআরডিসি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন এক প্রিসাইডিং অফিসার। সঙ্গে সঙ্গেই তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মোদ্দা কথা, দেখা যাচ্ছে নিরাপত্তা ইস্যুকে ছাপিয়ে বড় হয়ে উঠছে তীব্র গরম! এমন অসহ্য গরমে কী করে ভোট হবে? উত্তর হাতড়াচ্ছেন ভোটকর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *