Breaking News
Home / TRENDING / সুপ্রিম ধাক্কা, চিদাম্বরম সিবিআই হেফাজতেই, আগাম জামিনের আবেদন খারিজ

সুপ্রিম ধাক্কা, চিদাম্বরম সিবিআই হেফাজতেই, আগাম জামিনের আবেদন খারিজ

ওয়েব ডেস্ক:

বিপত্তি কাটল না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় শীর্ষ আদালত ফের ধাক্কা খেলেন পি চিদম্বরম। সোমবার চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। এইসঙ্গে আদালত সাফ জানিয়ে দিল, সিবিআইয়ের গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা। বিচারপতিদের পরামর্শ, নিম্ন আদালতে জামিনের আবেদন করুন চিদাম্বরম।

গ্রেফতারির পর আগাম জামিনের শুনানি অর্থহীন, এদিন এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। যদিও চিদম্বরমের আইনজীবী কপিল সিবাল সওয়াল করেন, ‘আগাম জামিনের দ্রুত শুনানি করানোর চেষ্টার মধ্যেই আমার মক্কেলকে গ্রেফতার করেছে সিবিআই।’ এই কথায় অবশ্য কাজ হয়নি। ফলে খারিজ হয়ে যায় পি চিদাম্বরমের আগাম জামিনের আবেদনটি।

উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গত বুধবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। দিল্লিতে কংগ্রেস নেতার বাড়ির পাঁচিল টপকে ঢুকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় তারা। সিবিআই ও ইডির অভিযোগ, আইএনএক্স মিডিয়াকে নিয়মবহির্ভূত ভাবে লগ্নি আনার ছাড়পত্রের বিনিময়ে মোটা টাকা ছেলের ব্যবসায় ঢুকিয়েছেন চিদম্বরম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *