ওয়েব ডেস্কঃ
রবিবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় যাত্রীসহ একটি মিনিবাস খাদে উল্টে যায়। এই ঘটনায় নিহত হয়েছেন ৭ জন, আহত প্রায় ২৫ জন মানুষ। জানা যায়, ওই বাসে তীর্থযাত্রীরা ছিলেন। তাঁরা সবাই তীর্থক্ষেত্র শহাদরা শরীফ যাচ্ছিলেন। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও দুজন তীর্থযাত্রীর মৃত্যু হয়।
রাজৌরি জেলা প্রশাসন সূত্রে খবর, ওই বসে একই পরিবারের ৩০ জন সহ আরও তীর্থযাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী থাকার কারণে ভারসাম্য হারিয়ে খাদে উল্টে যায় বাসটি। এই দুর্ঘটনায় ৪ মহিলা ও এক শিশু সহ ৭ জনের মৃত্যু হয়েছে। জেলা হাসপাতালের অফিসার শাকিব বলেন, চিকিৎসার জন্য ৩১ জনকে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এখনও ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে জম্মুতে স্থানান্তরিত করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news