ওয়েব ডেস্কঃ
আইএনএক্স মিডিয়া কাণ্ডে অভিযুক্ত প্রাক্তণ অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের ব্যাপারে আজ চূড়ান্ত রায় দেবে সুপ্রীম কোর্ট।
দিল্লি হাইকোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পর সুপ্রীম কোর্টে আপিল করে চিদম্বরমের আইনজীবীরা। সোমবার বিচারপতি আর ভানুমতি ও এএস বোপান্নার বেঞ্চ এই মামলার শুনানি করবে। এর আগে স্পেশাল কোর্ট চিদম্বরমকে ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। বিচারপতি অজয় কুমার বলেন, “চিদম্বরমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার।”
আইএনএক্স মিডিয়া কাণ্ডে আর্থিক দুর্নীতির অপরাধে চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ২৩ আগস্ট সুপ্রীম কোর্টে তাঁর জামিনের জন্য শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে ২৬ আগস্ট পর্যন্ত হেফাজতের নির্দেশ। সুপ্রীম কোর্টও ওই রায়ই বহাল রাখে। আজ দেখার এই মামলায় চিদম্বরম সিবিআইয়ের হাত থেকে রক্ষা পায় কিনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news