ওয়েব ডেস্ক:
ট্রাম্পকে পাশে বসিয়ে কামাল মোদীর। ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, ভারত-পাকিস্তানের যাবতীয় সমস্যা দ্বিপাক্ষিক। সেখানে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই। প্রসঙ্গত, সোমবারই ছিল জি সেভেনের সম্মেলন। তারই ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আন্তর্জাতিক মিডিয়ার সামনে একথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের যৌথভাবে অনাহার ও স্বাস্থ্যের মতো সমস্যাগুলি নিয়ে বেশি করে কাজ করা উচিত। পাক প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টকে সেই বার্তাই দিয়েছি আমি।
উল্লেখ্য, আজকের সুপার পাওয়ার বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বের। কাশ্মীর থেকে ৩৭০ বিলোপের ঘটনার পর মোদী-ট্রাম্প সাক্ষাতে কী আলোচনা হয় তা নিয়ে কৌতূহল ছিল বিশ্বের। যেহেতু সাম্প্রতিককালে বার তিনেক মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিনের বৈঠকের পর কিন্তু ট্রাম্পের গলায় উলটো সুর দেখা গেল। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তান মুখোমুখি বসে সমাধান করে ফেলতে পারবে।’
এদিকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতায় ট্রাম্প পিছু হটায় পাকিস্তান ফের চাপে পড়ল। ৩৭০ প্রত্যাহারের পর থেকেই বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চেয়েছে ইসলামাবাদ। কিন্তু তাদের সেই কূটনৈতিক পক্রিয়া বার বার ধাক্কা খেয়েছে। যদিও গত মাসে পাক প্রধানমন্ত্রীর মার্কিন সফরের সময় কাশ্মীর নিয়ে মধ্যস্থতার ইচ্ছাপ্রকাশ করেন ট্রাম্প। তিনি সে সময় আরও বলেন, এব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী মোদীরও সম্মতি রয়েছে। যদিও এরপরেই মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে ভারতের বিদেশমন্ত্রক। স্পষ্ট করে দেওয়া হয়, ভারত-পাকিস্তানের সমস্যা দ্বিপাক্ষিক। ভারতের সেই অবস্থানই এদিন ট্রাম্পকে পাশে বসিয়ে সাফ জানালেন মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news