Breaking News
Home / TRENDING / পিকের নির্দেশ! বিধায়কদের কাছে পাঁচজন করে এসসি-এসটি কর্মীর নাম চাইল কালীঘাট

পিকের নির্দেশ! বিধায়কদের কাছে পাঁচজন করে এসসি-এসটি কর্মীর নাম চাইল কালীঘাট

নীল রায়।

লোকসভা নির্বাচনে তফশিলি জাতি ও তপশিলি উপজাতি ভোটে ব্যাপক ধস নেমেছে তৃণমূলের ভোট বাক্সে। তাই এবার সেই ভোটব্যাঙ্ক ফেরাতে উদ্যোগী হলেন ভোটগুরু প্রশান্ত কিশোর। সূত্রের খবর, প্রতিটি বিধানসভা থেকে পাঁচজন করে এসসি-এসটি’র জাতিভুক্ত কর্মীদের নাম দিতে বলা হল তৃণমূল বিধায়কদের। আগামী বুধবারের মধ্যে তফশিলি জাতি ও তপশিলি উপজাতি কর্মীদের নামধাম সহ মোবাইল নম্বর দলের কাছে জমা দিতে বলা হয়েছে। এসসি এবং এসটির পাঁচজন করে মোট ১০ জন কর্মীর নাম চাওয়া হয়েছে। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে যাবতীয় তথ্য জমা দেবেন বিধায়করা।

এর আগে প্রশান্ত কিশোরের কথা মতো বিধায়কদের থেকে চারজন করে বুথস্তরের কর্মীদের নাম জমা নিয়েছে কালীঘাট। তাদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়া সামলাবেন, একজন বিধায়কের সঙ্গে দলের সংযোগ রাখবেন এবং বাকি দু’জন সংশ্লিষ্ট  বিধানসভা এলাকার বুথভিত্তিক সংগঠনে নজর রাখবেন। কিন্তু আবার নতুন করে পাঁচজন কর্মীর নাম চেয়েছে দল। তবে তা শুধুমাত্র এস সি-এসটি জাতিভুক্তই হতে হবে। সম্প্রতি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জানিয়েছেন, শীঘ্রই বিধানসভা ভিত্তিক কমিটি গড়ে হবে দল। তাই মনে করা হচ্ছে প্রথমে চার ও নতুন করে এসসি-এসটি’র পাঁচজন করে কর্মীদের নাম নেওয়া হয়েছে সেই কমিটি গড়ার লক্ষ্যেই। প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের তফশিলি জাতি ও তপশিলি উপজাতি অধ্যুষিত কোনও আসন জিততে পারেনি তৃণমূল। রাজ্যের বেশির ভাগ তফশিলি জাতি ও তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকায় ভোট বাড়িয়ে জয় পেয়েছে বিজেপি। ফলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ভোটব্যাঙ্ক তৃণমূলের পক্ষে নিয়ে আসার বিষয়ে উদ্যোগী হচ্ছেন বিহারী ভোটগুরু।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *