ওয়েব ডেস্ক:
জামিনের আবেদন খারিজ হয়ে গেছিল সকালেই, এবার ৩০ আগস্ট পর্যন্ত চিদাম্বরমকে সিবিআই হেফাজতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে তীব্র অস্বস্তিতে পড়লেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। উল্লেখ্য, ফের সিবিআই বিশেষ আদালতে শুনানি হবে আগামী শুক্রবার। তবে আগামী ৫ দিন সিবিআই হেফাজতেই থাকতে হচ্ছে কংগ্রেস নেতা পি চিদম্বরমকে।
সোমবার প্রথম দফায় শীর্ষ আদালত জানিয়েছিল, সিবিআইয়ের গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা। অন্যদিকে চিদম্বরমের আগাম জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবীও। তিনি বলেন, গ্রেফতারির পর আগাম জামিনের আবেদনের শুনানি অর্থহীন। সিবিআইয়ের আইনজীবীকেই সমর্থন করেন বিচারপতি ভানুমতী।
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গত বুধবার রাতে নাটকীয়ভাবে চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news