নিজস্ব প্রতিনিধি।
মোদি সরকারের দ্বিতীয় বাজেটে কৃষকদের জন্য একগুচ্ছ প্রকল্প হল। শনিবার বাজেট ঘোষণায় কৃষকদের জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। কৃষকদের স্বার্থে চালু হবে উড়ান, যা চালু করবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কৃষকদের স্বার্থে চালু হবে নতুন কিষাণ রেল।
এছাড়াও, নির্মলা সীতারামণ বলেন উন্নয়নে ১৬ দফা যোজনা,পরিবহন এবং লজিস্টিক ক্ষেত্রে জিএসটি দুর্দান্ত কাজ করেছে, ’ইন্সপেক্টর রাজ’ শেষ হয়েছে। ২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সরকার। স্বাধীনতার ৭৫তম বছরে নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi Govt.) কৃষকদের জন্য সদর্থক কিছু করতে চাইছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news