Breaking News
Home / TRENDING / শাহীনবাগের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার, ইঙ্গিত দিলেন আইনমন্ত্রী

শাহীনবাগের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার, ইঙ্গিত দিলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।

শাহীনবাগে (Shahinbag) আন্দোলনরতদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নরেন্দ্র মোদির সরকার। এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ (Ravishankar Prasad)। শনিবার সকালে একটি টুইট মারফত এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। টুইটে পাটনা সাহেবের সাংসদ লিখেছেন, “নরেন্দ্র মোদীর সরকার শাহিন বাগের প্রতিবাদীদের সঙ্গে কথা বলতে চায়, সিএএ নিয়ে তাঁদের যাবতীয় সংশয় দূর করতে চায়।”

প্রসঙ্গত, গত দুমাস ধরে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লির শাহীনবাগে এক ঝাক মুসলিম মহিলা আন্দোলনে বসেছেন। তাদের দাবি সিএম প্রত্যাহার করতে হবে নরেন্দ্র মোদি সরকারকে। বিজেপি সাংসদ থেকে মন্ত্রিসভার সদস্যরা সর্বদাই নির্বাচনের নিশানা করে এসেছে শাহীনবাগের আন্দোলনকারীদের। কিন্তু কেন্দ্রীয় আইনমন্ত্রীর টুইটে অনেকেই সরকারের নরম মনোভাবের ইঙ্গিত পাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন। শাহীনবাগের আন্দোলন যাতে আপ বা কংগ্রেসকে বাড়তি সুবিধা না দেয়, সেদিকেই নজর বিজেপির। দিল্লি বিধানসভা ভোটের সমীকরণের কথা মাথায় রেখেই আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন রবি শংকর প্রসাদ, তেমনটাই মত দিল্লির রাজনীতির কারবারিদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *