Breaking News
Home / TRENDING / উদ্বাস্তু ও মতুয়া ভোট ফেরাতে ৪ ফেব্রুয়ারি বনগাঁ যাচ্ছেন মমতা

উদ্বাস্তু ও মতুয়া ভোট ফেরাতে ৪ ফেব্রুয়ারি বনগাঁ যাচ্ছেন মমতা

নীল রায়।

আর এক বছর পর এই রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে। গত লোকসভা নির্বাচনে হাতছাড়া হয়েছে উদ্বাস্তু ভোট। উদ্বাস্তু ও মতুয়া ভোট ফেরাতে খোদ উদ্যোগী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর আগামী মঙ্গলবার বনগাঁ লোকসভা এলাকায় একটি বৃহৎ জনসভা করবেন তিনি। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে বনগাঁ স্টেডিয়ামে এই জনসভায় মূলত উদ্বাস্তু ও মতুয়াদের পাশে থাকার বার্তা দেবেন তৃণমূল নেত্রী।

সম্প্রতি তৃণমূল (TMC) ভবনে এক সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান বনগাঁ, কল্যাণী, রানাঘাটের মত উদ্বাস্তু ও মতুয়া অধ্যুষিত এলাকায় জনসভার কর্মসূচি নেবেন মমতা। ‌ইতিমধ্যে রানাঘাটে একটি মিছিলের কথা জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তারপরে বনগাঁ জনসভার কর্মসূচি ৪ তারিখে। নাগরিক সংশোধনী আইন, এনআরসি ও এনপিআর নিয়ে মতুয়াদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সিএএ কার্যকর করে নরেন্দ্র মোদি সরকার যে উদ্বাস্তুদের সঙ্গে প্রতারণা করেছে মূলত সেই বিষয়টি তুলে ধরবেন তিনি। সভা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলকে। মমতা বন্দোপাধ্যায় ছাড়াও এই জনসভায় অংশ নেবেন খাদ্যমন্ত্রী কথার উত্তর জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, পর্যবেক্ষক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক, উদ্বাস্তু সেলের সভাপতি মুকুল বৈরাগ্য প্রমুখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *