Breaking News
Home / TRENDING / নাগরিক সংশোধনী আইনের পক্ষেই শিবসেনা, ‘সামনা’য় জানালেন উদ্ভব ঠাকরে

নাগরিক সংশোধনী আইনের পক্ষেই শিবসেনা, ‘সামনা’য় জানালেন উদ্ভব ঠাকরে

নিজস্ব প্রতিনিধি।

নাগরিকত্ব সংশোধনী (CAA) আইনে আপত্তি নেই তাঁর সরকারের! দলের মুখপত্রে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Udhbbhav Thakrey)। শিবসেনার মুখপত্র সামনাতে মহারাষ্ট্রে জাতীয় নাগরিকপঞ্জী হতে দেবেন না বলে জানিয়েছেন তিনি। সামনায় লেখা হয়েছে, “সিএএ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার নয় নাগরিকত্ব দেওয়ার আইন।” সংসদের ভোটাভুটিতেও নাগরিক সংশোধনী বিলের পক্ষে ভোট দিয়েছিল শিবসেনা (Shivsena)।

সামনায় এনআরসি নিয়ে নিজেদের আপত্তির কথা তুললেও সংশোধিত নাগরিকত্ব আইনের বিষয়ে ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন উদ্ধব ঠাকরে। এমন ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে কংগ্রেস। কারণ, এনআরসি-র সঙ্গে সিএএ নিয়েও বিরোধিতার পথে তাঁরা। অথচ শরিক শিবসেনা সিএএ-র পক্ষে সওয়াল করছে।
দেশজুড়ে সিএএর বিরোধিতা শুরু হওয়ার পর বিজেপির (BJP) নেতা মন্ত্রীরা বারবার বলেছেন, “সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। ছিনিয়ে নেওয়ার নয়।” সেই একই কথা বলছে শিবসেনাও। সামনায় প্রকাশিত খবরের পর মুখে কুলুপ মহারাষ্ট্রের কংগ্রেস (Congress) নেতাদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *