নিজস্ব প্রতিনিধি।
উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি রঞ্জিত বচ্চন (Ranjit Bacchan)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে লখনউয়ের হজরতগঞ্জের সিটি সেন্টার এলাকায়। প্রতিদিনের মতোই ভাইকে নিয়ে প্রাত:ভ্রমণে বেড়িয়েছিলেন হিন্দু মহাসভার উত্তরপ্রদেশের সভাপতি রঞ্জিত বচ্চন। হজরতগঞ্জের সিটি সেন্টারের কাছে আসতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। উল্লেখ্য, কয়েকমাস আগেই এই লখনউতে আরেক হিন্দুত্ববাদী নেতা কমলেশ সিংকে একই কায়দায় খুন হতে হয়েছিল। রঞ্জিত বচ্চনকে নিয়ে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের খুন হলেন দুজন হিন্দুত্ববাদী নেতা।
প্রত্যক্ষদর্শীদের মতে বাইকে করেই এসেছিল কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। হিন্দু মহাসভার (Hindu Mahasabha) নেতাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোঁড়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। দুষ্কৃতীদের গুলিতে মারাত্মক জখম হয়েছেন তাঁর ভাই। রঞ্জিত বচ্চনের ভাইকে স্থানীয় এক হাসাপাতালে ভর্তি করান। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা রঞ্জিত বচ্চন কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। নেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। দুপুর পর্যন্ত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news