Breaking News
Home / TRENDING / রাজ্য বাজেট নিয়ে আলোচনা করতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর

রাজ্য বাজেট নিয়ে আলোচনা করতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি।

রবিবার দুপুরে রাজভবনে মুখোমুখি হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন দুপুর তিনটে নাগাদ রাজভবনে হয় এই বৈঠক। রাজ্যপাল এবং রাজ্য সরকারের ধারাবাহিক সংঘাত চলছেই। সেই সংঘাতের আবহেই এই বৈঠক হল। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। ওইদিন রাজ্যপালের বাজেট বক্তৃতা দিয়েই শুরু হবে অধিবেশন। এ বিষয়ে রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আলোচনা হয় বলেই সূত্রের খবর।

পাশাপাশি একাধিক প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হয়। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণের ড্রাফ্ট নিয়ে আলোচনা করতেই পার্থ চট্টোপাধ্যায়ের রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে। প্রায় ঘন্টা খানেকের মতো বৈঠক হয়। পরে রাণি রাসমনি এভিনিউতে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা কর্মসূচি গিয়ে এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “আমার সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ হয়েছে। কিন্তু, সেই প্রসঙ্গে প্রকাশ্যে কিছু বলা উচিৎ নয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *