নিজস্ব প্রতিনিধি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা রুজু হল। ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্তর অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করেছে পাটুলি থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই যাত্রা চলছিল পাটুলি থেকে বাঘাযতীন পর্যন্ত। সেখানে প্রতিবাদ স্বরূপ সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত হাতে নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন মিছিলের একেবারে সামনে। বাধা পেয়ে মিছিলে অংশগ্রহণকারী কর্মী, সমর্থকরা তাঁর হাত থেকে পোস্টারটি কেড়ে ছিঁড়ে নেয়। বিজেপির রাজ্য সভাপতির ভাষণের আগেই এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। তরুণীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “ভাগ্য ভাল ওর হাত থেকে শুধু পোস্টার কেড়ে ছেড়ে দিয়েছে। অন্য কিছু করা হয়নি ওর সঙ্গে।” যা নিয়ে শুরু হয় বিতর্ক।
ফলস্বরূপ অভিযোগ দায়ের হয়েছে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে। ছাত্রী সুদেষ্ণা বলেছেন, “দেশের মহিলাদের অবস্থা খুবই খারাপ। গোটা দেশে প্রতি ২২ মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হন। দিলীপ ঘোষ আগেও এমন কুরুচিকর মন্তব্য করেছেন। একজন মহিলার প্রতি ওনার এই মন্তব্য যৌন নিগ্রহের চেয়ে কিছু কম নয়। বোঝাই যাচ্ছে, ওনাদের মতো মানুষের এসব মন্তব্যের জন্যই দেশের মহিলারা নিরাপদ নন। আমি নিজের সম্মান বাঁচাতে পুলিশে এসেছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news