নিজস্ব প্রতিনিধি।
ভাইরাল ফিভার নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গাঁধী (Sonia Gandhi)। রবিবার সন্ধ্যায় জ্বর ও পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এদিন সন্ধ্যায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার মধ্যেই কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি।
এদিন সন্ধ্যা থেকেই রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা হাসপাতালে রয়েছেন বলে জানা গিয়েছে। বরিষ্ঠ কংগ্রেস নেতারাও হাসপাতালে এসে নেত্রীর খোঁজখবর নিয়ে গিয়েছে। ৭২ বছর বয়সে কংগ্রেস সভানেত্রী বিদেশে চিকিৎসা করিয়ে এসেছেন। কিন্তু এবারের ভাইরাল ফিভারে একটু বেশি নাজেহাল হতে হচ্ছে তাঁকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news