নীল রায়।
নতুন দশকের প্রথম বাজেটে দেশবাসীর জন্য সুখকর কিছু নেই বলেই দাবি করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শনিবার বাজেটের ভাষণ শেষ হওয়ার ঘণ্টাখানেক পর এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেন তিনি। সোমেন বলেন, “এই বাজেটে বলা হয়েছে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। কিন্তু কি উপায়ে তা করা হবে। এবং তাদের ঘাড়ে যে বিপুল ঋণের বোঝা রয়েছে তা কিভাবে মুকুব করা হবে, তা নিয়ে কোনও কথা বলেনি সরকার।”
আয়করের ছাড় প্রসঙ্গে সোমেনের বক্তব্য, “মধ্যবিত্ত ঘরের কথা বলা হচ্ছে। ডিডাকশনের দিকে তাকালেই দেখা যাবে যে ছাড়ের কথা বলা হচ্ছে আদৌ তার সুফল পাওয়া যাবে না।” জিএসটি প্রসঙ্গে তিনি আরও বলেন, “শুধু বলা হলো জিএসটি সাফল্য পেয়েছে। সাফল্যের পরিসংখ্যান কি? তা জানানো হল না। তাহলে সাফল্যের দাবি কিসের?” নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) বাজেটে কার্যত ক্ষুব্ধই দেখিয়েছে এই বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news