Breaking News
Home / TRENDING / পার্কসার্কাসে সিএএ, এনআরসি বিরোধী ধরনা মঞ্চে প্রতিবাদী প্রৌঢ়ার মৃত্যু

পার্কসার্কাসে সিএএ, এনআরসি বিরোধী ধরনা মঞ্চে প্রতিবাদী প্রৌঢ়ার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি।

শনিবার গভীর রাতে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA), এনআরসি ও এনপিআর বিরোধী আন্দোলন চলাকালীন পার্কসার্কাসের (Park Circus) ধরনা মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রতিবাদী প্রৌঢ়া শামিদা খাতুন। বয়স ৫৭। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ইসলামিয়া হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানেই প্রৌঢ়ার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের লোকজন থেকে শুরু করে পার্কসার্কাসের সিএএ, এনআরসি বিরোধী হাজার হাজার প্রতিবাদী শোকস্তব্ধ। প্রতিবাদী প্রৌঢ়া শামিদা খাতুনের পরিবার সূত্রে খবর, সিআইটি রোডের বাসিন্দা তাঁরা।

গত ৭ ডিসেম্বর থেকে মধ্য কলকাতার পার্কসার্কাস ময়দানে ধরনা শুরু করেন মহিলারা। সেইদিন থেকেই প্রতিদিন ছেলেমেয়েদের সঙ্গে পার্ক সার্কাস ময়দানে আসতেন। রোজ বাড়ির কাজকর্ম সেরে তিনি দ্রুত চলে আসতেন সকলকে উৎসাহ দিতেন বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু শরীরসঙ্গ দিল না। উচ্চরক্তচাপ, ডায়াবেটিসের সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। শনিবার রাতেও একই সমস্যায় ধর্না মঞ্চে আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়েন। অন্যান্য আন্দোলনকারীরা তাকে তুলে হাসপাতালে নিয়ে যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *