নিজস্ব প্রতিনিধি।
দেশের সামনে এখন সবথেকে বড় সমস্যা বেকারত্ব। কিন্তু কর্মসংস্থান তৈরিতে সরকারের কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা এই বাজেটে দেখা গেল না। শুধু এক কথা বারবার বলে যাওয়া আর গালভরা কথার ফুলঝুড়ি। দীর্ঘতম বাজেট বক্তৃতা। কিন্তু এর থেকে বেশি আর কিছুই নেই এই বাজেটে। শনিবার বাজেট পেশের পর কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে এ কথাই বললেন রাহুল গাঁধী (Rahul Gandhi)।
বাজেট পেশের আগে মধ্যবিত্তরা ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেছিল কংগ্রেস। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বাজেটের অঙ্ক আর লাভ ক্ষতির হিসাব বোঝাতে ব্যর্থ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি (Sitaraman Yechuri) অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাকে শুধুই ভাষণ সর্বস্বতা বলেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news