Breaking News
Home / হেড লাইন্স (page 163)

হেড লাইন্স

ডিজেল-পেট্রোলের দাম বৃদ্ধিতে অগ্নিমূল্য সবজি বাজার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ধারাবাহিক ভাবে পেট্রোল ও ডিজেলের (Petrol & Diesel) দাম বৃদ্ধি পাওয়ায় শহর কলকাতার বাজারে সবজির দাম অগ্নিমূল্য। কলকাতা শহরে মানিকতলা বাজার (Maniktala Bazar) অন্যতম। সেখানেও শনিবার কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। বেগুন, উচ্ছে, পটল, ঝিঙের মতো সবজি বিকোচ্ছে ৮০ টাকা কেজি দরে। অথচ আমফান ঘূর্ণিঝড়ের পরেও এই সমস্ত …

আরও পড়ুন »

উত্তরে ভারী, দক্ষিণে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। শক্তিশালী দখিনা বাতাসে ভর করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এর প্রভাবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অতিভারী …

আরও পড়ুন »

কোভিড পরিস্থিতি বাতিল তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ : বিকল্প কর্মসূচি ঠিক করতে ৩ জুলাই ভার্চুয়াল বৈঠকে মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ২১ জুলাইয়ের শহিদ দিবসের মহা সমাবেশ এবার আর হচ্ছে না। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লকডাউন এবং সামাজিক দূরত্ব বিধির মাঝে এ বছর আর সমাবেশ সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল আগেই। তবে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এতদিন …

আরও পড়ুন »

সালানপুরে ভয়াবহ ধস, মাটির তলায় চাপা পড়ল দুটি ডাম্পার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আবারও গভীর রাতে ভয়াবহ ধস। মাটির তলায় চলে গেল দু’টি ডাম্পার। এবার ঘটনাস্থল আসানসোলের বারাবনি ব্লকের সালানপুরের গৌরান্ডি বেগুনিয়া কোলিয়ারির বারুদ ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচেন ডাম্পার চালক। তবে তিনি অল্পবিস্তর জখম হয়েছেন। তাই তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আসানসোলের বারাবনি ব্লকের সালানপুরের গৌরান্ডি বেগুনিয়া …

আরও পড়ুন »

আজ বাংলাদেশের কথা সাহিত্যিক শহীদ জননী জাহানারা ইমামের প্রয়াণ দিবস

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা : বাংলাদেশের একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম। এর পাশাপাশি তিনি একজন গুণী কথা সাহিত্যিক এবং বরেণ্য শিক্ষাবিদ। তার অন্যতম বিখ্যাত বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। একাত্তরের মুক্তিযুদ্ধে তার জ্যেষ্ঠপুত্র শাফি ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর …

আরও পড়ুন »

উচ্চ-মাধ্যমিকের বকেয়া তিন পরীক্ষা বাতিল ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বাতিল হয়ে গেল এ বছরের বকেয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary School)। শুক্রবার নাকতলার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। করোনা ভাইরাসের সংক্রমণের লকডাউন ঘোষণা তিনটি পরীক্ষা বাকি থাকতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। চলতি মাসে ২, ৬ ও ৮ …

আরও পড়ুন »

ভয় পাবেন না, চিন নিয়ে মোদীকে সাহস জোগালেন রাহুল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত-চীন পরিস্থিতি নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। আজ এক ভিডিও বার্তায় রাহুল বলেন, ভয় না পেয়ে সত্যি বলা উচিত প্রধানমন্ত্রীর যে, চিন ভারতীয় ভূখণ্ড দখল করেছে আমরা ব্যবস্থা নেব। এই পরিস্থিতিতে গোটা দেশ আপনার পাশে রয়েছে।  এদিন রাহুল দাবি …

আরও পড়ুন »

মোদীর ব্যর্থতায় ভারতীয় সেনাদের প্রাণ গিয়েছে চিনা সেনাবাহিনীর হাতে, অভিযোগ করলেন সোমেন মিত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কারণেই ভারতীয় সেনা জওয়ানরা খুন হয়েছেন চিনা সেনাবাহিনীর হাতে। এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি সোমেন মিত্র। আজ চিন সীমান্তে ২০ জন বীর জওয়ানের আত্মবলিদানকে স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে সারা দেশে কংগ্রেসের নেতা-কর্মীরা ‘শহীদ সম্মান দিবস ‘ …

আরও পড়ুন »

মাস্ক পরলে মানবাধিকার লঙ্ঘিত হবে, অদ্ভুত যুক্তির আজব আন্দোলন আমেরিকায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা সংক্রমণের জেরে বাড়ির বাইরে বেরোলেই নাগরিকদের মাস্ক পরতে বলছেন চিকিৎসকরা। অনেক দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এবার মাস্কের বিরোধিতা করে আন্দোলনে নামলেন একদল মাস্ক বিরোধী। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাস্ক বিরোধীরা মানুষের কাছে মাস্ক না পরার আর্জি করছেন। বৃহস্পতিবার ফ্লোরিডায় পাল্ম বিচ কাউন্টি কমিটি একটি …

আরও পড়ুন »

১৫ জুলাই সিবিএসই-র ফলাফল প্রকাশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফলাফল। বাতিল হওয়া পরীক্ষাগুলির মূল্যায়ণ বোর্ড যে পদ্ধতি নেওয়ার প্রস্তাব করেছে, তাকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। যে পরীক্ষাগুলি ইতোমধ্যেই হয়ে গিয়েছে, আর অন্তর্বর্তী মূল্যায়ণের মাধ্যমে বাকি থাকা পরীক্ষাগুলির ফলাফল তৈরি করবে সিবিএসই। দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি এখন …

আরও পড়ুন »

বাংলাদেশের মাধবপুরে স্বামী শম্ভুনাথানন্দ গিরি মহারাজের দেহত্যাগ

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা : বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া মহাচৈতন্য মঠ ও মিশনের অধ্যক্ষ হিন্দুগুরু স্বামী শম্বনাথানন্দ গিরি মহারাজ বুধবার রাত ১টা ৫০ মিনিটে দেহত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার বিকালে মাধবপুরের তেলিয়াপাড়া মঠ ও মিশন প্রাঙ্গনে তাঁর মরদেহ সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে দেশে …

আরও পড়ুন »

জম্মু-কাশ্মীরে পেট্রোলিং পার্টিতে জঙ্গি হামলা, মৃত এক জওয়ান সহ ৪ বছরের শিশু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনাবাহিনীর পেট্রোলিং পার্টিতে হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার রাতে পেট্রোলিং পার্টিতে এই হামলায় জঙ্গিদের গুলিতে সিআরপিএফের এক জওয়ান ও ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।   পুলিশ সূত্রে খবর, রাত ১২টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের পাদশাহী বাঘ ব্রিজের কাছে সিআরপিএফের ৯০ ব্যাটেলিয়নের একটি পার্টি চলছিল। সেই পার্টিতে গুলি …

আরও পড়ুন »

রিজেন্ট পার্কে একই পরিবারের তিনজন আত্মঘাতী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায় একই পরিবারের তিনজন আত্মঘাতী হলেন। শুক্রবার সকালে তারা বিষ খেয়ে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পুলিশ। দ্রুতই আত্মঘাতীদের দেহগুলি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, রিজেন্ট পার্ক …

আরও পড়ুন »

চিন কথা রাখে না! উপগ্রহ চিত্রে ধরা পড়ল গালোয়ানে আবার কাঠামো নির্মাণ করছে লাল ফৌজ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফের প্রতিশ্রুতি ভঙ্গ চিনের ! শুধু তাই নয়, এবার প্রতিশ্রুতি ভঙ্গ করে লাদাখের গালওয়ান উপত্যকায় সেনাবাহিনীর জমায়েতের বৃদ্ধির পাশাপাশি, পাকা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে পিপলস লিবারেশন আর্মি। গত ১৫ জুন যে গালওয়ান ঘাঁটিতে ভারত ও চিন দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তারপর দিন ১৬ জুনের উপগ্রহ …

আরও পড়ুন »

‘করোনা মোকাবিলায় বাহানা দিত কংগ্রেস’, পরিযায়ীদের কাজ দেওয়ায় যোগীর প্রশংসায় মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনার সংকট এবং লকডাউনের কারণে কোটি কোটি পরিযায়ী শ্রমিক তাঁদের ঘরে ফিরে গিয়েছে। ঘরে ফিরে আসা পরিযায়ীদের কাজ দিতে সক্ষম হয়েছে উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের এই কাজে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের ‘আত্মনির্ভর ইউপি রোজগার অভিযান’ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের …

আরও পড়ুন »

নীচুতলাতেই চোর! তৃণমূলে ছোট নেতাদের সততার পরীক্ষা নেবেন অভিষেক সহ শীর্ষ নেতৃত্ব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আমফান, রেশন ও বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানে দুর্নীতিতে জড়িয়ে পড়া নিচুতলার নেতাদের শায়েস্তা করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সভায় তৃণমূল কংগ্রেসের সমস্ত জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই …

আরও পড়ুন »