Breaking News
Home / TRENDING / বাংলাদেশের মাধবপুরে স্বামী শম্ভুনাথানন্দ গিরি মহারাজের দেহত্যাগ

বাংলাদেশের মাধবপুরে স্বামী শম্ভুনাথানন্দ গিরি মহারাজের দেহত্যাগ

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো, ঢাকা :

বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া মহাচৈতন্য মঠ ও মিশনের অধ্যক্ষ হিন্দুগুরু স্বামী শম্বনাথানন্দ গিরি মহারাজ বুধবার রাত ১টা ৫০ মিনিটে দেহত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার বিকালে মাধবপুরের তেলিয়াপাড়া মঠ ও মিশন প্রাঙ্গনে তাঁর মরদেহ সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে দেশে বিদেশে তার অসংখ্য শিষ্য ও ভক্তের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।ধর্মগুরুর জীবনী গ্রন্থ থেকে জানা যায় যে তিনি ১৯৪৬ সালের ১৪ আগষ্ট চট্টগ্রামের সীতাকুন্ডুতে মামার বাড়ীতে জন্মগ্রহন করেন। পৈতৃক নিবাস চট্টগ্রামের বাঁশখালী থানার চেচুরিয়া গ্রামে । পিতার নাম ডাঃ আশোতোষ মিশ্র ও মাতা অরন্যপ্রভা দেবী। চট্টগ্রাম কলেজে লেখাপড়া শেষে কিছুদিন হোমিও চিকিৎসক তারপর শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ মহারাজের কাছে দীক্ষা লাভ করে হিমালয়ের লছমনঝোলার যোগী শ্রীমৎ লিঙ্গনাথম মহারাজের কাছ থেকে যোগতত্ত্ব ও যোগ সাধনা গ্রহন করেন।

দীর্ঘসাধন জীবনে চিরকুমার সুফিসাধক হযরত রশিদ আহম্মদ দরবেশ মাইজভান্ডারী সহ অনেক সাধু সন্ন্যাসীর নৈকট্য লাভ করেন তিনি। ১৯৮৯ সালে হিমালয়ের হরিদ্বারে কনখলের জগতগুরু আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রকাশানন্দ গিরি মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন । ১৯৯৭ সালে মহামন্ডলেশর , সীতাকুন্ড সাইন সাইন কমিটির মহাতীর্থ পদক সহ বিভিন্ন সম্মানীয় পদকে ভূষিত হয়েছেন । এই গৃহত্যাগী সন্ন্যাসী সর্বশেষ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় প্রতিষ্ঠা করেন মহাচৈতন্য মঠ ও মিশন । এখানেই তাকে সমাহিত করা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *