চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বাতিল হয়ে গেল এ বছরের বকেয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary School)। শুক্রবার নাকতলার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। করোনা ভাইরাসের সংক্রমণের লকডাউন ঘোষণা তিনটি পরীক্ষা বাকি থাকতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। চলতি মাসে ২, ৬ ও ৮ জুলাই উচ্চ মাধ্যমিকের বকেয়া পরীক্ষাগুলো হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই পরীক্ষাগুলি অবশেষে বাতিল ঘোষিত হল।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করার চেষ্টা করছে সরকার বলেও জানালেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এই বাতিলের সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। সিবিএসই আইসিএসই এবং আইএসই কেন্দ্রীয় শিক্ষা বোর্ড গুলি যেভাবে তাদের পরীক্ষা বাতিল ঘোষণা করেছে ইতিমধ্যেই, সেই একই পথ এবার অনুসরণ করল রাজ্যের উচ্চমাধ্যমিক পর্ষদ (Higher Secondary Education Council)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news