Breaking News
Home / TRENDING / ১৫ জুলাই সিবিএসই-র ফলাফল প্রকাশ

১৫ জুলাই সিবিএসই-র ফলাফল প্রকাশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফলাফল। বাতিল হওয়া পরীক্ষাগুলির মূল্যায়ণ বোর্ড যে পদ্ধতি নেওয়ার প্রস্তাব করেছে, তাকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। যে পরীক্ষাগুলি ইতোমধ্যেই হয়ে গিয়েছে, আর অন্তর্বর্তী মূল্যায়ণের মাধ্যমে বাকি থাকা পরীক্ষাগুলির ফলাফল তৈরি করবে সিবিএসই। দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি এখন অনুষ্ঠিত হবে না। পরে পরিস্থিতি বিচার করে কোনও তারিখে বোর্ড পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে অনুমতি দেবে।

পরীক্ষার কন্ট্রোলার সান্যম ভরদ্বাজ সরকারি বিবৃতি দিয়ে বলেছেন, “অন্তর্বর্তী মূল্যায়ণের ভিত্তিতে এখন ফলপ্রকাশ হবে। নিজেদের স্কোর আরও ভালো করার সুযোগ পাবে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা। পরে পরিস্থিতি ভালো হলে পরীক্ষায় বসতে পারে তারা। যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেবে, তাদের সেই পরীক্ষার ফলই চূড়ান্ত স্কোর হিসেবে ধরা হবে।” তিনি আরও বলেছেন, “তবে দশম শ্রেণির পরীক্ষার্থীরা তাদের স্কোর বাড়ানোর সুযোগ পাবে না। বোর্ড তাদের যে ফল প্রকাশ করবে, সেটাই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে।”

আইসিএসই (ICSE) বোর্ডও সিবিএসই-র পথেই হাঁটবে বলে আদালতে জানিয়েছে। তাদের আইনজীবী জয়দ্বীপ গুপ্তা জানান, “সিবিএসই-র অ্যাফিডেভিট দেখেছি। আমারদেরটাও প্রায় একই রকম। তবে আমাদের গড় নম্বর দেওয়ার ফর্মুলা সিবিএসই-র মতো নয়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *