Breaking News
Home / TRENDING / উত্তরে ভারী, দক্ষিণে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত

উত্তরে ভারী, দক্ষিণে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত

নিজস্ব সংবাদদাতা:

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত। শক্তিশালী দখিনা বাতাসে ভর করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে।

এর প্রভাবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অতিভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামীকাল রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবার থেকে অবস্থার উন্নতি হবে উত্তরবঙ্গে।

এছাড়া দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল শুক্রবার সকালে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭.১ ও ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৪-৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ০.৬ মিমি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *