Breaking News
Home / TRENDING / রিজেন্ট পার্কে একই পরিবারের তিনজন আত্মঘাতী

রিজেন্ট পার্কে একই পরিবারের তিনজন আত্মঘাতী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায় একই পরিবারের তিনজন আত্মঘাতী হলেন। শুক্রবার সকালে তারা বিষ খেয়ে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পুলিশ। দ্রুতই আত্মঘাতীদের দেহগুলি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার অন্তর্গত সোনালী পার্কে বাসিন্দা ছিল এই পরিবারটি।

পরিবারের এক সদস্য এক আইনজীবীর কাছে কাজ করতো বলে জানতে পেরেছে পুলিশ। কিন্তু লকডাউনে কর্মহীন হয়ে পড়লে আর্থিক অনটন দেখা দেয় পরিবারে। গত কয়েক মাস ধরে বাড়ির ভাড়াও দিতে পারছিল না তারা। কিন্তু এভাবে তারা আত্মঘাতী হবে বুঝতে পারেননি প্রতিবেশীরাও। একই পরিবারের তিন সদস্যের আত্মহত্যার ঘটনায় রিজেন্ট পার্ক এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *