Breaking News
Home / TRENDING / কোভিড পরিস্থিতি বাতিল তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ : বিকল্প কর্মসূচি ঠিক করতে ৩ জুলাই ভার্চুয়াল বৈঠকে মমতা

কোভিড পরিস্থিতি বাতিল তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ : বিকল্প কর্মসূচি ঠিক করতে ৩ জুলাই ভার্চুয়াল বৈঠকে মমতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

২১ জুলাইয়ের শহিদ দিবসের মহা সমাবেশ এবার আর হচ্ছে না। শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লকডাউন এবং সামাজিক দূরত্ব বিধির মাঝে এ বছর আর সমাবেশ সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল আগেই। তবে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এতদিন পর্যন্ত স্পষ্ট কোনও ঘোষণা ছিল না। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, “এবারে আর সমাবেশ করা সম্ভব হবে না। তবে তৃণমূল যেভাবে বছরের সবচেয়ে বড় সমাবেশের আয়োজন বন্ধ রাখছে, সে ভাবে অন্যান্য দলকেও বিভিন্ন কর্মসূচি বন্ধ রাখত হবে।” ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি চালানোয় ১৩ জন যুব কংগ্রেসের কর্মীর মৃত্যু হয়েছিল। তারপর থেকেই এই দিনটিকে প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালন করেন মমতা।

১৯৯৮ সালের আগে নিজের অনুগামীদের নিয়ে ধর্মতলায় এই সভার আয়োজন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস (TMC) গঠনের পর থেকে প্রতি বছর এই সমাবেশ হয়। তবে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট থাকায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি ব্রিগেডে হয়েছিল এই সমাবেশ। ২০১১ সালেও ২১ জুলাইয়ের সভা হয়েছিল ব্রিগেডে। কিন্তু, আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতৃত্বের কাছে এ বছরের ২১ জুলাইয়ের সমাবেশের গুরুত্ব ছিল অন্য পর্যায়ে। কিন্তু, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সমাবেশ করা অসম্ভব। জনসমাগম যেমন করা যাবে না, তেমন ট্রেন চলাচল বন্ধ থাকায় দূর দূরান্ত থেকেও তৃণমূল কর্মীরা সমাবেশ স্থলে আসতে পারবেন না। তাই বিকল্পপন্থা খুঁজতে আগামী ৩ জুলাই জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করবেন মুখ্যমন্ত্রী। ২১ জুলাইয়ের সমাবেশের বিকল্প কর্মসূচি খোঁজার চেষ্টা হবে সেদিন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *