Breaking News
Home / TRENDING / মোদীর ব্যর্থতায় ভারতীয় সেনাদের প্রাণ গিয়েছে চিনা সেনাবাহিনীর হাতে, অভিযোগ করলেন সোমেন মিত্র

মোদীর ব্যর্থতায় ভারতীয় সেনাদের প্রাণ গিয়েছে চিনা সেনাবাহিনীর হাতে, অভিযোগ করলেন সোমেন মিত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতার কারণেই ভারতীয় সেনা জওয়ানরা খুন হয়েছেন চিনা সেনাবাহিনীর হাতে। এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের (Congress) সভাপতি সোমেন মিত্র। আজ চিন সীমান্তে ২০ জন বীর জওয়ানের আত্মবলিদানকে স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে সারা দেশে কংগ্রেসের নেতা-কর্মীরা ‘শহীদ সম্মান দিবস ‘ পালন করলেন। এদিন কলকাতার মেয়ো রোডে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রদেশ কংগ্রেস এই শহীদ সম্মান দিবস পালন করে। সেখানেই সোমেন মিত্র বলেন, “মোদী সরকারের ব্যর্থতায় চিনা সৈন্যের হাতে ২০ জন জওয়ান খুন হওয়ার পরেও, প্রধানমন্ত্রী বলেন চিন আমাদের ভূখন্ড দখল করেনি। সে খবর চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্রে প্রথম পাতায় খবর হয়।” তিনি আরও বলেন, “আমাদের প্রশ্ন চিনকে বাঁচাতে নরেন্দ্র মোদীর এই প্রচেষ্টা কেন ? যেখানে স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের অংশে চিনা সৈন্য বাংকার বানাচ্ছে, তখন দেশের সৈন্যবাহিনীর মনোবল ভাঙার এই জঘন্য কাজের নাম কি নব্য জাতীয়তাবাদ!”

সোমেন মিত্রর (Somen Mitra) প্রশ্ন, “আমাদের প্রশ্ন মোদী সরকারের আমলে পুলবামা থেকে গালওয়ানে এত জওয়ান শহীদ হচ্ছেন কেন ?” রাজসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন রাজ্যসভার সদস্য দেবপ্রসাদ রায়, কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী প্রমুখ। আগামী ২৯ জুন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর সঙ্গে ফের প্রতিবাদে নামবে প্রদেশ কংগ্রেস। কলকাতার সঙ্গে ওইদিন জেলায় জেলায় একযোগে এই কর্মসূচি পালন করবে বাম-কংগ্রেস নেতা কর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *