Breaking News
Home / TRENDING / নীচুতলাতেই চোর! তৃণমূলে ছোট নেতাদের সততার পরীক্ষা নেবেন অভিষেক সহ শীর্ষ নেতৃত্ব

নীচুতলাতেই চোর! তৃণমূলে ছোট নেতাদের সততার পরীক্ষা নেবেন অভিষেক সহ শীর্ষ নেতৃত্ব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আমফান, রেশন ও বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানে দুর্নীতিতে জড়িয়ে পড়া নিচুতলার নেতাদের শায়েস্তা করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সভায় তৃণমূল কংগ্রেসের সমস্ত জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই বৈঠকেই দলের নিচুতলায় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া নেতাদের বিরুদ্ধে জেলা সভাপতিদের কড়া পদক্ষেপ নেওয়ার ছাড়পত্র দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, এই বৈঠকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া নেতাদের বিরুদ্ধে জেলা সভাপতিদের শোকজ করার অধিকার দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয়েছে, যে নেতাকে শোকজ করবেন জেলা সভাপতি, তাকে ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে হবে। সেই জবাবে জেলা সভাপতি সন্তুষ্ট না হয় সেই নেতাকে সরাসরি সাসপেন্ড করা হবে। নতুবা সেই অভিযুক্ত নেতার বিষয়টি দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠানো হবে। কোনও নেতার দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তাঁর মাথায় যে কোনও বড় ধরনের নেতার হাত থাকুন না কেন? তাঁকে ছেড়ে কথা বলা হবে। দল ও প্রশাসন তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। ত্রাণ কিংবা সরকারি প্রশাসন বণ্টনে ভিডিও বা মহকুমাশাসক তথা জেলাশাসক কাজে হস্তক্ষেপ করা যাবে না।

প্রসঙ্গত, লকডাউনের সময় রেশন দুর্নীতি নিয়ে জেরবার হতে হয়েছে বাংলার শাসক দলকে। সেই ঘটনার জেরে খাদ্য সচিব মনোজ আগারওয়ালকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সমস্যার মধ্যেই আমফান দুর্গত এলাকাতেও দুর্নীতি ও স্বজনপোষণের জড়িয়ে পড়েছেন নিচুতলার তৃণমূল নেতারা। এই অভিযোগে হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা ২ জন গ্রাম পঞ্চায়েত প্রধানকে সাসপেন্ড করেছে দল। তাতে অবশ্য পরিস্থিতি আয়ত্তে আসেনি, বরং গ্রামাঞ্চলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে দূর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠেছে ভুরি ভুরি। তৃণমূল নেতৃত্ব মনে করছে, এভাবে চলতে থাকলে আগামী বিধানসভা নির্বাচনে গ্রামীণ বিধানসভা আসনগুলোতি ক্ষতির সম্মুখীন হতে পারে দল। তাই এখন থেকেই আগেভাগে নিচুতলার নেতাদের শাস্তি দিয়ে আমজনতার কাছে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট হবে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন পার্টি।

কড়া পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তৃণমূল কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, এমন কড়া পদক্ষেপের হুমকি গত কয়েক বছরে অনেকবারই শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বের গলায়। কিন্তু কার্যকরী ক্ষেত্রে তার প্রতিফলন দেখা যায়নি। এমতাবস্থায় শুক্রবার সন্ধ্যার বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত কতটা কার্যকর করা সম্ভব হবে তা অবশ্য সময় বলবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *