চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সেনাবাহিনীর পেট্রোলিং পার্টিতে হামলা চালাল জঙ্গিরা। শুক্রবার রাতে পেট্রোলিং পার্টিতে এই হামলায় জঙ্গিদের গুলিতে সিআরপিএফের এক জওয়ান ও ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাত ১২টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের পাদশাহী বাঘ ব্রিজের কাছে সিআরপিএফের ৯০ ব্যাটেলিয়নের একটি পার্টি চলছিল। সেই পার্টিতে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সিআরপিএফের জওয়ানরা। কিছুক্ষণ গুলির লড়াই চলে। এই ঘটনায় এক জওয়ান ও ৪ বছরের এক শিশুকে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে জানান চিকিৎসকরা। এই ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news