Breaking News
Home / TRENDING / ভয় পাবেন না, চিন নিয়ে মোদীকে সাহস জোগালেন রাহুল

ভয় পাবেন না, চিন নিয়ে মোদীকে সাহস জোগালেন রাহুল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভারত-চীন পরিস্থিতি নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। আজ এক ভিডিও বার্তায় রাহুল বলেন, ভয় না পেয়ে সত্যি বলা উচিত প্রধানমন্ত্রীর যে, চিন ভারতীয় ভূখণ্ড দখল করেছে আমরা ব্যবস্থা নেব। এই পরিস্থিতিতে গোটা দেশ আপনার পাশে রয়েছে। 

এদিন রাহুল দাবি করেন, “উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে, সেনার পূর্ব জেনারেল বলছেন এবং লাদাখের বাসিন্দারাও দাবি করছেন চিন আমাদের ভূখণ্ডের এক জায়গায নয়, তিন জায়গা ছিনিয়ে নিয়েছে। প্রধানমমন্ত্রীজি আজ আপনাকে সত্যি বলতে হবে। ভয় পাওয়ার কোনও দরকার নেই। যদি আপনি বলেন ভারতীয় ভূখণ্ড দখল করেনি চিন, তবে জায়গা নিয়ে থাকলে চিনেরই ফায়দা হবে। এই পরিস্থিতিতে একসঙ্গে মিলে আমাদের লড়াই করতে হবে এবং তুলে ফেলে দিতে হবে চিনকে।”

রাহুলের এই দাবির পরেই আসরে নেমে পড়ে বিজেপিও। বিজেপির সর্বভারতীয় এক মুখপাত্র বলেন, “মোদীজি কোনও ভয় নেই চিনের প্রতি। উনি হয়তো ভুলে গেছেন কংগ্রেস সরকারই চিনকে ভয় পেয়ে জমি ছেড়ে দিয়েছিল। আর এখন প্রধানমন্ত্রীর কথার ভুল ব্যাখা করে মানুষের মনে সন্দেহ তৈরি করছেন। বিদেশমন্ত্রক আগেই এ নিয়ে বিবৃতি দিয়েছে। তাই এ নিয়ে সস্তার রাজনীতি করে লাভ নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *