Breaking News
Home / হেড লাইন্স (page 1001)

হেড লাইন্স

স্বামী আত্মস্থানন্দজি মহারাজ শায়িত রয়েছেন বেলুড় মঠে

  সুব্রত বন্দ্যোপাধ্যায়: রামকৃষ্ণদেব, সারদা মা আর বিবেকানন্দ-র সামনে রাখা হয়েছে স্বামী আত্মস্থানন্দ মহারাজের মরদেহ। সকাল থেকেই ভাবগম্ভীর পরিবেশে ভক্তরা আসছেন। তাঁরা অন্তরের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। অনেকের চোখেই জল। বহু মানুষের চোখের জলেই তিনি চলে যাবেন রামকৃষ্ণলোকে। আজ রাত ৯.৪৫ মিনিটে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এমনটাই জানা গেছে বেলুড় মঠ সূত্রে।

আরও পড়ুন »

টুকরো খবর এই শহরের

• ঝুলন্ত দেহ উদ্ধার সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ মদন মল্লিক নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর এস এস কে এম হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল খুন না আত্মহত্যা তা জানতেই অটোপসি-র দাবি জানিয়েছে লালবাজার। • চিৎপুরে দুই …

আরও পড়ুন »

স্বামী আত্মস্থানন্দজি মহারাজ চলে গেলেন রামকৃষ্ণলোকে

  কমলেন্দু সরকার       : রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানন্দজি যাত্রা করলেন রামকৃষ্ণলোকে গতকাল বিকেল সাড়ে পাঁচটায়। তাঁর বয়স হয়েছিল ৯৯। গত বছর তিনেক তিনি ভুগছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। জানা গেছে, আজ ঠিক ৯.৪৫ মিনিটে দাহকার্য শুরু হবে বেলুড় মঠে গঙ্গা তীরে। প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানন্দজি মানুষকে ভালবাসতেন। …

আরও পড়ুন »

যোগাসনে মানেকা

নিজস্ব প্রতিনিধি : বিজেপিতে বরুণ গান্ধির এখন বাজার খারাপ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির না -পসন্দ। তাঁকে নিয়ে এমন কথাই বলাবলি হয় বিজেপির অন্দরে। আবার বিরোধী দল করলেও তাঁর সঙ্গে রাহুল – প্রিয়াঙ্কার সম্পর্ক খুব ভাল মানেকার সঙ্গে ইন্দিরার মনোমালিন্য বা সনিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতা কোনও কিছুই প্রভাব ফেলেনি তিন …

আরও পড়ুন »

হাসিনা শ্রদ্ধা

মধুমন্তী  : প্রকাশ্যে আসল ‘হাসিনা পরকর’ ছবির টিজার। ছবিটি মূলত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পরকর-এর জীবনকে কেন্দ্র করে তৈরি। যেখানে হাসিনা’র চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে এবং দাউদের চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ কাপুরকে। এক মিনিটের এই টিজারে নজরে আসবে মুম্বই-এর অন্ধকার দিক গুলো। এদিন টিজার প্রকাশ্যে আসার সঙ্গে …

আরও পড়ুন »

অগ্নিগর্ভ পাহাড় (NEWS ROOM CHAT)

ওয়েব ডেস্ক : পাহাড়ে আগুন, যে আগুন লেগেছে সপ্তাহখানেক হয়ে গেল। আজ পাহাড়ে গুলিতে মারা গেল এক মোর্চা সমর্থক। কিন্তু মোর্চা নেতা বিনয় তামাং জানাচ্ছেন, এক নয় মারা গেছেন দুই মোর্চা সমর্থক। আজ ধুন্ধুমার কাণ্ড ছিল প্রায় গোটা পাহাড় জুড়েই। মিছিল আর আন্দোলনে স্তব্ধ। দেখুন সঙ্গের ভিডিয়ো।  

আরও পড়ুন »

Exclusive : রেলে নকল জল, টনক নড়ল আইআরসিটিসির

নীল বণিক : চ্যানেল হিন্দুস্তানের দ্বিতীয় সাফল্য। কম্যান্ড হসপিটালের খবরের পর আবার নকল জল নিয়ে প্রথম খবর করে চ্যানেল হিন্দুস্তান। সেই খবর প্রকাশ পাওয়ায় নড়েচড়ে বসল আইআরসিটিসি কতৃপক্ষ। অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসায় চ্যানেল হিন্দুস্তানকে ধন্যবাদ জানায় আইআরসিটিসি।

আরও পড়ুন »

রাষ্ট্রপতি পদে বিজেপি-র প্রার্থী কী সুষমা স্বরাজ

কমলেন্দু সরকার  : বিজেপি নেতারা এখন বিরোধী দলের অফিসে অফিসে ঘুরছেন। রাষ্ট্রপতি পদে তাদের নির্বাচিত প্রার্থীকে সমর্থন আদায়ের জন্য এই যাতায়াত। বিরোধীদের কাছ থেকে এখনও কোনও কথা আদায় করতে পারেননি। সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার পর বিজেপি নেতারা এ কে গোপালন ভবনে সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করেন। তিনিও বিজেপি-র অনুরোধ …

আরও পড়ুন »

জীবনপুরের পথিক: অনুপকুমারের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য (১৯৩০, ১৭ জুন-৩ সেপ্টেম্বর, ১৯৯৮)

  কমলেন্দু সরকার     : বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা সত্যেন দাস-এর নাম শুনেছেন! যিনি কোনও অংশেই উত্তমকুমারের চেয়ে কম জনপ্রিয় ছিলেন না! অনুপকুমারের আসল নাম। ১৯৩৮-এ ডিজি অর্থাৎ ধীরেন গাঙ্গুলির ‘হাল বাংলা’ ছবিতে শিশু শিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন। যুবক অনুপকুমার করলেন ১৯৪৬-এ ‘বন্দেমাতরম’ আর ‘সংগ্রাম’। তবে অনুপকুমার দর্শকের …

আরও পড়ুন »

মাদাম তুঁসোর মিউজিয়ামে আশা ভোসলের মূর্তি

মধুমন্তী  : অষ্টমীর রাত। সন্ধীপুজো শেষ। প্যান্ডেলে তখন প্রেম প্রেম ভাব। মাইকে বাজছে ‘সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দু’জন’ কিংবা ‘লক্ষ্মীটি দোহাই তোমার আঁচল টেনে ধোরো না’। একটা সময় ছিল আশা ভোসলে মাত করে দিতেন পুজো প্যান্ডেল! ষাট-সত্তরের দশকে পুজোর আগে কত আগ্রহ নিয়ে সবাই বসে থাকতেন পুজোয় কী গান …

আরও পড়ুন »

বাম বুদ্ধিজীবীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরই সহযাত্রী

তাপস বন্দ্যোপাধ্যায়   : (প্রাক্তন আমলা, উত্তরপ্রদেশ) আমরা সবাই জানি, ১৯৪৭ সালের ১৫ অগস্ট আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে রাজনৈতিকভাবে মুক্তি পেয়েছি, কিন্তু আমরা অর্থাৎ ভারতীয়রা কি ক্রীতদাসত্বের সমস্ত শৃঙ্খল খুলে ফেলতে পেরেছি? উত্তরটা জোর গলায় বললে হবে, ‘না, কারণ, ভারতীয় শিক্ষাব্যবস্থা এখনও ‘আক্ষরিক অর্থেই সারা বিশ্বের ইওরোপকেন্দ্রিক ঔপনিবেশিক মডেলকে …

আরও পড়ুন »

হেমন্ত মুখোপাধ্যায় বাঙালির আবেগ: জন্মদিনের শ্রদ্ধ্যার্ঘ

  কমলেন্দু সরকার    : হেমন্ত মুখোপাধ্যায়ের গান বাঙালির উন্মাদনা। হেমন্তর কণ্ঠ ভাল লাগে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর! হেমন্ত মুখোপাধ্যায়ের ছিল স্বর্ণ কণ্ঠ। কী সব গান গেয়ে গেছেন তিনি! কী হিন্দি, কী বাংলা। আজও কান ভরে ওঠে সুরে সুরে। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম বেনারসে। বিশ শতকের প্রথম দিকে ওঁরা …

আরও পড়ুন »

আইআরসিটিসি আগামী তিনমাসের সিকিম-দার্জিলিং ট্যুর প্যাকেজ বাতিল করল

নীল বণিক : অশান্ত পাহাড়। মোর্চা নেতাদের ফতোয়াতে পাহাড় মুখও হচ্ছেননা রাজ্য সহ বিদেশের পর্যটকরা। আগামী তিন মাসে রেলের নিজস্ব পর্যটন সংস্থা আইআরসিটিসির সমস্ত প্যাকেজ ট্যুর বাতিল হয়েছে বলে জানালেন আইআরসিটিসির জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র। তিনি আরও জানান এবারের পুজোতে দার্জিলিং যাবার সমস্ত বুকিং ইতিমধ্যেই বাতিল করেছেন পর্যটকেরা। যার ফলে …

আরও পড়ুন »

মোদীর প্রতীকী শেষ যাত্রা, জনজোয়ার গুজরাতে

ওয়েব ডেস্ক : মোদীর আপন দেশে এবার তাঁরই বিরুদ্ধে মিছিল করল সুরাতের মানুষ। এদিন গুজরাতের সুরাতের জি এস টির বিরোধিতা করে পথে নামল অসংখ্য মানুষ। খাটুলিতে মোদীর কুশপুতুল শুইয়ে শেষ যাত্রার পথে নিয়ে যাচ্ছে মানুষ। এমনই দৃশ্য ধরা পড়ল। দেখুন সেই ভিডিয়ো।    

আরও পড়ুন »

ঝড়ের ঠিকানা – পর্ব ৬

বিশ্রাম নেওয়া হল না মমতার সঞ্জয় সিংহ   : (জনপ্রিয় এবং বিশিষ্ট সাংবাদিক  সঞ্জয় সিংহের স্মৃতিসরণিতে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ) :  লড়াই করার মানসিকতাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জীবন শক্তি’ বলেই আমার মনে হয়। অন্তত যে ৩৩ বছর ধরে মমতাদির সঙ্গে আমার পরিচয় তাতে মনে হয়, উনি একা থাকুন বা লাখো লাখো মানুষের …

আরও পড়ুন »