• ঝুলন্ত দেহ উদ্ধার
সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ মদন মল্লিক নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর এস এস কে এম হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল খুন না আত্মহত্যা তা জানতেই অটোপসি-র দাবি জানিয়েছে লালবাজার।
• চিৎপুরে দুই দলে ঝামেলা
চিৎপুরে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।
• ট্রাম লাইনে গাড়ি রাখার মাশুল গুনল নিত্যযাত্রীরা
ট্রাম লাইনে গাড়ি রেখে উধাও চালক। ফলে ট্রাম বাধা পেল গন্তব্যে যেতে। প্রায় মিনিট পঞ্চাশ ট্রাম ঠাঁই দাঁড়িয়ে রইল লাইনে। হয়রান হলেন নিত্যযাত্রীরা।
• ছিনতাইবাজের কাছে পাওয়া গেল সোনা
টালিগঞ্জের নেতাজি নগর থেকে এক ছিনতাইবাজকে পাকড়াও করল পুলিশ। তার কাছ থেকে পাওয়া গেল পাঁচ গ্রাম ওজনের সোনার চেন। ধৃতের নাম মান্নান লস্কর। সে সোনারপুরের বাসিন্দা। হার ছিনতাইয়ের অভিযোগ করেন শিখা সেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news