নিজস্ব প্রতিনিধি :
বিজেপিতে বরুণ গান্ধির এখন বাজার খারাপ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির না -পসন্দ। তাঁকে নিয়ে এমন কথাই বলাবলি হয় বিজেপির অন্দরে। আবার বিরোধী দল করলেও তাঁর সঙ্গে রাহুল – প্রিয়াঙ্কার সম্পর্ক খুব ভাল মানেকার সঙ্গে ইন্দিরার মনোমালিন্য বা সনিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতা কোনও কিছুই প্রভাব ফেলেনি তিন ভাই বোনের সম্পর্কে। তাঁরা মাঝেমধ্যেই মিলিত হন। ‘পার্টি ‘ করেন। কংগ্রেসের হাঁড়ির খবর যাঁরা রাখেন, তাঁদের কাছে এসব খবর নতুন নয়। নতুন হল এই যে কয়েকদিন আগে যে মানেকা গান্ধি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি এখন দিল্লির রাস্তায় কচিকাঁচাদের সঙ্গে যোগাসন করছেন। এই মোদির প্রিয় যোগাসনের মধ্যে কোনও রকম যোগাযোগের যোগ আছে কী! গন্ধ বিচার করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news