Breaking News
Home / TRENDING / কবিতার রবিবার ১

কবিতার রবিবার ১

গৌরব চক্রবর্তী

পরিচয়

ক্ষতটা ভুলিনি আমি ক্ষতি গেছি ভুলে

যে মালা গাঁথিনি আজও তাকেও তো ফুলে

কল্পনা করেছি, জানি, সে আমার ভ্রম

আলোয় আলোয় ঘেরা আঁধারোদগম…

 

জেনেছি যা কিছু— ভাবি, সত্য কিনা তা-ও

আমাকে তাহলে বন্ধু বিশদে চেনাও

নির্লিপ্তি? না দ্রোহ? বলো, কাকে দেব মালা?

চাবিটা পাইনি খুঁজে… পড়ে আছে তালা

 

দৃশ্য ঝুঁকে গেছে, দৃশ্যে ভুল শব্দ রাখা

আলো-অন্ধকারময় আলেয়াতে মাখা

এ ভ্রম কল্পনা শুধু— বাস্তবে তা নয়

ধাতে সুখ না সইলে মেনে নিতে হয়

ক্ষতটা মানিনি তবে ক্ষতি নেব মেনে

এখনও প্রসূত নয় আমাকে যে চেনে…

……………………………

 

 

ধ্বংসের মুখোমুখি

 

দক্ষিণের বারান্দা থেকে আজ কতটুকু পেলে কি পেলে না

তুমি জানো…

ও বাড়ির সিঁড়ি তোমায় কতোখানি দিয়েছে কি দেয়নি

জানো তুমি…

তোমার ঠিকানায় না-পাঠানো চিঠিতে প্রেরকের কোনও বিবরণ

ছিল কি ছিল না সেটাও তো জানা তোমার!

তুমি জানো, ধ্বংসের মুখোমুখি দাঁড়ালে—

সব মিথ্যেগুলো একদিন সত্যি হয়ে যায়, আর সত্যগুলো অলীক

বুকের ভেতরে গম্ভীর অন্তরায় বাজে অস্তরাগ আর

ফাল্গুন হয়ে যায় ফ্যাকাশে রঙের

প্রমোশন না হলেও তখন বার-এটেন্ডারকে দিয়ে দাও মোটা অঙ্কের টিপস

দিনের বেলাতেও হয়ত চোখের ভেতর হাজার কিলোওয়াটের অন্ধকার

দপদপ করে…

 

তুমি জানো, এই একপশলা আয়ুর ওজন ধ্বংসের অভিমুখে

শিশিরবিন্দুর মতো শান্ত হয়ে আসে—

মনকেমনের গান থেকে… তুমি জানো, তোমার জন্য শুশ্রূষা আসবে না

আর কোনোদিন…

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *