Breaking News
Home / TRENDING / কবিতার রবিবার ৪

কবিতার রবিবার ৪

শাশ্বত কর

 

ওঁ পূর্ণম

আলো। প্রস্রবণ থেকে ভলকে ভলকে উঠে আসে। সুতীব্র কম্পন…ঝড় ওঠার আগে পরে সব কিছু কাকচক্ষু জল।

 

আলো। ইছামতি ভেঙে যায়। কুলুঙ্গির প্রাসাদ বেড়ে পুরাতন শ্যাওলার আলো অন্ধ আলোকে পথ চেনায়। তবু দীপ জ্বেলে আঁধারের শিলান্যাস, বল,  তুমিও দেখেছ কত!

 

আলো। সরোবরে স্নান সেরে দাঁড়িয়েছি স্বচ্ছ বসন। এ সময় সকাল না রাত? অনন্ত রাডারে নক্ষত্র…বিপ..বিপ..বিপ..বিপ.. ক্যাপ্টেন বললেন পিদিম জ্বেলেছেন ভিতর কেবিনে…

 

আলোর নিশিথ থেকে আলোর সকালে, আলোদের সাথে সাথে আলো ছেঁচে ছেঁচে কখন যে নেই আলো হয়ে গেছি!

………………………….

দীন

এত দিন কত দীন তাও তো বুঝিনি

কেবলই সৌরদিন ধুলো মাখা পথ

অথচ সেখান থেকে বল কত দূর

কত দূর! কত দূর জীবনের রথ!

 

এত দিন কত দীন সেও তো বোঝেনি

আকুল মনের কোলে ঢেলে দিয়ে চোখ

এলানো আঁচলে বোনা ছোট্ট সীমানা

কুটিরের ছাদে চাঁদঃ মঙ্গল হোক! প্রভু, মঙ্গল হোক!

 

কত দীন! কত দিন কেউই তো বোঝে না!

অথচ রাত্তির হয়, দিনে সূর্য জ্বলে

দর্পণে ভাঙা কাচ। টুকরো ভালোবাসা।

অজস্র বিম্ব এসে মিশে যায় জলে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *