নিজস্ব সংবাদদাতা, সিউড়ি, ২৫ এপ্রিল: দিলদার খুনের অভিযোগে গ্রেফতার করা হল চারজনকে। সকলেই দলীয় কর্মী বলে দাবি বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের। প্রসঙ্গত, ২৩ এপ্রিল পঞ্চায়েতের মনোনয়ন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিলদার শেখ নামে একজনের। তাঁর বাবা তহিদ শেখ প্রথমে সংবাদ মাধ্যমের কাছে দাবি করে …
আরও পড়ুন »মমতার শাসনে জঙ্গল রাজ চলছে : সোমনাথ চট্টোপাধ্যায়
নীল বণিক: মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকে জঙ্গলের রাজত্ব বলে মন্তব্য করলেন লোকসভার প্রাক্তন স্পীকার সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, গণতন্ত্রে নির্বাচন একটি উৎসব। সেই উৎসবে সবার যোগদান কাম্য। কিন্তু রাজ্যের শাসক দলের দৃষ্টিভঙ্গি দেখে অবাক সোমনাথ চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরে মনে হচ্ছে রাজ্যে যেন রক্তের উৎসব শুরু হয়েছে। মানুষের অধিকার বলপূর্বক হরণ …
আরও পড়ুন »‘মৃত্যু’ নিয়ে রাজনীতি চায় না দিলদারের গ্রাম
নিজস্ব সংবাদদাতা, সিউড়িঃ রাজনৈতিক হিংসায় বলি হল দিলদার খান। দিলদারের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে যে দড়ি টানাটানি চলছে তা নিয়ে গ্রামের মানুষ ক্ষুব্ধ। গ্রামবাসীদের একাংশের দাবি, রাজনীতির কারণে একটা মানুষের প্রাণ চলে গেল অকালে। তাঁর পরিবার প্রায় রাস্তায় নেমে এলো। কিন্তু রাজনৈতিক নেতারা সেই ফায়াদা নিতে কেউ ছাড়ছেন না। অনেকের দাবি, …
আরও পড়ুন »পম্পাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অভিযোগ ভাইয়ের
প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া গত সোমবার অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ বাঁকুড়া সদর থানার অধীনে কেশরার রেল লাইনের কাছ থেকে উদ্ধার হয়।পরে মহিলার পরিচয় জানা যায়।বাঁকুড়া মর্গে এসে পরিবারের লোকেরা মৃতদেহটি শনাক্ত করে।মহিলার নাম পম্পা চট্টোপাধ্যায় (৩৭)। বাড়ি ছাতনা ব্লকের হাতিশোল গ্রামে।পম্পার ভাই অপূর্ব মুখোপাধ্যায় জানান, ২০০৭ সালের ১২ জানুয়ারি তাঁর …
আরও পড়ুন »আদালতের এই রায় ধর্ষন করে মজা পাওয়ার সামিল, বেনজির অরুণাভ
পঞ্চায়েত নিয়ে আদালতের সাম্প্রতিক রায়কে চ্যালেঞ্জ অরুণাভর, যা মুখে এল তাই বললেন মমতাকে। দেখুন ভিডিয়ো বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন »আসারামের যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতাঃ নাবালিকাকে ধর্ষনের অভিযুক্ত আসারামকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জোধপুর আদালত। একইসঙ্গে তাঁর সহযোগী শরদ ও শিল্পীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনায় আদালত। এদিন রায়দানের সময় সহযোগী শরদের কাঁধে হাত রেখে হরিনাম করতে দেখা গিয়েছে ধর্ষনে অভিযুক্ত ৭৭ বছর বয়সী আসারামকে। কিন্তু সাজা ঘোষণার পরই কোর্টের ভেতরেই কান্নায় …
আরও পড়ুন »মমতার কুরুচিকর ছবি ফেসবুকে,আটক এক সিপিএম কর্মী
প্রসেনজিত ধরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সুপার ইমপোজ করে ফেসবুকে দেওয়ার অভিযোগে বলাগড়ের গুপ্তিপাড়ায় এক সিপিএম কর্মীকে আটক করল পুলিশ। অভিযুক্তের নাম প্রশান্ত কুন্ডু। মঙ্গলবার সন্ধে থেকেই গুপ্তিপাড়ার মানুষদের মোবাইলে মুখ্যমন্ত্রীর এই কুরুচিকর ছবি ঘুরতে দেখা যায়।তৃণমূল কর্মীদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে অপদস্ত করতে এই রকম কুরুচিকর ছবি …
আরও পড়ুন »সন্ত্রাসের প্রতিবাদে ধর্না বিজেপির মহিলা মোর্চার
নীল বণিকঃ শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে আটচল্লিশ ঘণ্টা ধর্নার সিদ্ধান্ত নিল বিজেপির মহিলা ব্রিগেড। দলীয় সূত্রের খবর, আগামী ২৭ ও ২৮ এপ্রিল এই কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চা। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রাজ্য বিজেপির মহিলা কর্মীরা দিনভর ধর্না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক দলের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে। …
আরও পড়ুন »ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত আসারাম
নিজস্ব সংবাদদাতাঃ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আসারামকে দোষীসাব্যস্ত করল আদালত। একই সঙ্গে তাঁর সহযোগী শরদ ও শিল্পীকে দোষীসাব্যস্ত করা হয়েছে। জোধপুর আদালতে বুধবার এই রায় ঘোষণা হয়। জানা গিয়েছে রায়দানের সময় শান্তই ছিলেন আসারাম। সহযোগী শরদের কাঁধে হাত রেখে হরিনাম করতে দেখা গিয়েছে ধর্ষণে অভিযুক্ত ৭৭ বছর বয়সী আসারামকে। এদিন আসারামের …
আরও পড়ুন »দিল্লি গেলেন বীরভূমের আট আক্রান্ত বিজেপি কর্মী
নিজস্ব সংবাদদাতা: রাজ্য জুড়ে শাসক দলের সন্ত্রাসের বার্তা পৌঁছে দিতে আহতদের নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়। বুধবারই তাঁদের সঙ্গে রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাতের কথা। মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই গোটা রাজ্যের সঙ্গে বীরভূম জেলা জুড়ে সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে শাসক দলের …
আরও পড়ুন »পশ্চিমবঙ্গে হিন্দুরা নিরাপদ নয় দাবি বিজেপি বিধায়কের
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে দাবি করেন, এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয়। জম্মু ও কাশ্মীরের উদাহরণ টেনে তিনি বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়া দরকার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রামায়ণের সুর্পনখার সঙ্গে তুলনা করেন। তিনি আরও বলেন, রাজ্যে রাস্তার …
আরও পড়ুন »রাজ্য বিজেপির নির্বাচনী ইস্তাহারে কর্মসংস্থানে জোর
নীল বণিকঃ কর্মসংস্থানকে গুরুত্ব দিয়েই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল রাজ্য বিজেপি। এ রাজ্যে কর্মসংস্থান একটি জ্বলন্ত ইস্যু। সেই ইস্যুকেই হাতিয়ার করেই এই রাজ্যে গ্রামের ভোটারদের কাছে পৌঁছাতে চায় বিজেপি। ইস্তাহারে জানিয়েছে, রাজ্যে বিজেপি আগামী দিনে মসনদে বসলে প্রত্যেকটি ব্লকে একটি করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করা হবে। এছাড়াও গ্রাম বাংলার শিক্ষা …
আরও পড়ুন »রাজ্যে আক্রান্ত গণতন্ত্র, প্রতিবাদে মিছিল মুকুলদের
নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন নিয়ে বিজেপির উপর তৃণমূল দুষ্কৃতীদের আক্রান্তের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শমিত কুমার দাস,যুব মোর্চার জেলা সভাপতি আশির্বাদ ভৌমিক, মহিলা মোর্চার সভানেত্রী উজ্জ্বলা সাহা, বিজেপির জেলা সম্পাদক অরূপ …
আরও পড়ুন »রাজ্য-কমিশনে টানাপোড়নে, ভোট কবে এখনও অনিশ্চিত
ঈষাণিকা ভোরাইঃ রাজ্য-কমিশন সংঘাতে মঙ্গলবারেও ভোটের নতুন নির্ঘণ্ট প্রকাশ করতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। সরকার ও কমিশনের মধ্যে সংঘাত মূলত দুই দফা না তিন দফা ভোট হবে তাই নিয়ে। সূত্রের খবর রাজ্য সরকার দু’দফায় নির্বাচন করতে চাইছে, কিন্তু কমিশন প্রাথমিকভাবে চেয়েছে, পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুসারে নতুন করে তিন দফাতেই নির্বাচন …
আরও পড়ুন »কমিশনকে খুশি করতে বীরভূমে শাসকের ভূতুড়ে প্রার্থী
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: মশা মারতে স্প্রে করার দাওয়াই দিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে সর্বত্র মশারি টাঙ্গানোর নির্দেশ দেন তিনি। কিন্তু মশারির ফাঁক গলে বীরভূম জেলা পরিষদে অতিরিক্ত দিনে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন ভূতুড়ে প্রার্থী। অধিকাংশ প্রার্থী সিম্বল ছাড়াই বিরোধীদের দলের নামে মনোনয়ন জমা দিয়েছেন। এই ভূতুড়ে …
আরও পড়ুন »যেখানে সিপিএম প্রার্থী দেয়নি সেখানে বিজেপি-তৃণমূল বিরোধীদের ভোট দিন: সূর্যকান্ত
নিজস্ব সংবাদদাতাঃ ঘাসফুল আর পদ্মফুলের বিরুদ্ধে যে দলই নির্বাচনে লড়াই করবে, তাকেই সমর্থন করবে সিপিএম। সে কংগ্রেস হোক আর অকংগ্রেস হোক। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি আরও বলেন, যেখানে বামফ্রন্টের মধ্যে থেকে কোনও প্রার্থী নেই,কিন্তু অন্য বামপন্থী …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news